Author: নিউজ ডেক্স

রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর ডি–ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাজেদুল খিলগাঁওয়ের ওমর আলী লেনে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। তাঁর বাবার নাম আবদুল হাকিম। পুলিশ জানায়, এ ঘটনায় ওই গাড়ির চালক সেলিম বাবুকে (৫০) আটক করা হয়েছে এবং গাড়িটিও জব্দ করা হয়েছে। খিলগাঁও থানার উপপরিদর্শক আশিকুর রহমান বলেন, ছেলেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সাজেদুল। দক্ষিণ বনশ্রী এলাকায় পৌঁছালে ডিএসসিসির একটি ময়লার গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। আশিকুর…

বিস্তারিত পড়ুন

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ। আজ শনিবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে, বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে খালাস (লাইটারিং) করতে হবে। এই কাজ শেষ করতে অন্তত দুই দফা অপারেশন প্রয়োজন।…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ০ (৪): ০ (৩) ভারত রোনান সুলিভান যখন টাইব্রেকারের শেষ শটটি নিতে দাঁড়ালেন, মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখন হাজারো প্রবাসী বাঙালির হৃৎপিণ্ড যেন ক্ষণিকের জন্য থমকে গিয়েছিল। বল জালে জড়ানোর পরপরই নিস্তব্ধতা ভেঙে গগনবিদারী উল্লাসে কেঁপে ওঠে মালের আকাশ। দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-২০ ফুটবলের রাজত্ব ধরে রাখার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ দেশ ছেড়েছিল, সেই স্বপ্ন ধরা দিল ফাইনাল শেষে। নির্ধারিত সময়ে গোলশুন্য ম্যাচে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়েরা জাতীয় পতাকা নিয়ে মেতে ওঠেন বাঁধভাঙ্গা উল্লাসে। টুর্নামেন্টের নতুন তারকা প্রবাসী বাংলাদেশী ফুটবলার…

বিস্তারিত পড়ুন

মাত্র শিখতে শুরু করেছিল ‘মামা’ ডাক। আধো আধো বোল ফুটেছিল মুখে। কিন্তু এক লহমায় সব শেষ। নিউ ইয়র্কের ব্রুকলিনে এক ভয়াবহ শ্যুটআউটে প্রাণ হারিয়েছে সাত মাস বয়সী শিশু কন্যা কাওরি। বুধবার বিকেলে যখন এই ঘটনা ঘটে, তখন মা-বাবার সঙ্গেই স্ট্রলারে চেপে ঘুরতে বেরিয়েছিল সে। কাউরির মা লিয়ানা চার্লস-মোর জানান, ইস্ট উইলিয়ামসবার্গের হামবোল্ট এবং মুর স্ট্রিটের কাছে হঠাৎই বিকট শব্দ শুনতে পান তারা। প্রথমে বাজি ফাটানোর শব্দ মনে হলেও মুহূর্তেই নেমে আসে বিভীষিকা। একটি মপেডে চড়ে আসা বন্দুকধারীরা ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। স্মৃতি হাতড়ে মা লিয়ানা বলেন, “আমার দুই বছরের ছেলেটি ভয়ে স্ট্রলার থেকে লাফিয়ে নামে, আমি…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে একটি বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থ এবং টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়েই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই বার্তাটি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে চিঠিটি পৌঁছে দেন। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক, বৈশ্বিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা…

বিস্তারিত পড়ুন

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে ‘প্রতিকার না পাওয়া’ এবং তাঁদের প্রস্তাব চাপা দেওয়ার অভিযোগে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে দলীয় সংসদ সদস্যদের নিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে বিরোধী দলের দেওয়া মুলতবি প্রস্তাবের বিষয়ে তাঁরা স্পিকারের কাছ থেকে সিদ্ধান্ত বা প্রতিকার আশা করেছিলেন। তবে সে বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রস্তাবটি ছিল একটি মুলতবি প্রস্তাব এবং তাঁর অনুপস্থিতিতে…

বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি, মানি লন্ডারিং ও আর্থিক অপরাধ দমনে বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আন্তসংস্থা টাস্কফোর্স চিহ্নিত ১১টি অগ্রাধিকার মামলায় পাচার হওয়া অর্থ ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে রয়েছে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ ও সামিট গ্রুপসহ কয়েকটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে…

বিস্তারিত পড়ুন

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী রোববার থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের প্রকোপ বেশি এমন উপজেলাগুলোতে আগামী দুই দিনের মধ্যে টিকা সরবরাহ নিশ্চিত করা হবে। রোববার সকাল থেকেই জরুরি এই টিকাদান কার্যক্রম শুরু হবে। তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিসেফ থেকে ১৯ লাখ টিকা পেয়েছি। এই…

বিস্তারিত পড়ুন

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশের জ্বালানিবাহী ছয়টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। এই পথ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের কোনো সমস্যা নেই। আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জলিল রহিমি জাহানাবাদি এ কথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস। রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশের ছয়টি জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুমতি দিয়েছে ইরান। এসব জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। ছয়টি জাহাজের ব্যাপারে তারা তেহরানকে জানায়। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছে স্কুলে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে। সংগঠনের সভাপতি এ কে এম আশরাফুল হক বলেন, এই পদক্ষেপ শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলবে এবং অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে। তিনি জানান, বর্তমান বাজারে উচ্চগতির ইন্টারনেট ও প্রয়োজনীয় ডিভাইসের খরচ অনেক পরিবারের জন্য বহনযোগ্য নয়। একই সঙ্গে, কর্মজীবী অভিভাবকদের পক্ষে সন্তানদের অনলাইন ক্লাস তদারকি করা কঠিন। পেরেন্টস ফোরাম ৪টি বিকল্প প্রস্তাব দিয়েছে। তারা ‘৩+৩ মডেল’ বাতিল করে সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস এবং বাকি তিন দিন সম্পূর্ণ ছুটি রাখার সুপারিশ করেছেন। এতে যাতায়াত ও বিদ্যুৎ—দুইয়েরই সাশ্রয় হবে। এছাড়া…

বিস্তারিত পড়ুন