Author: নিউজ ডেক্স

গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন। সর্বশেষ তিনি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখান থেকেই তাঁকে আজ মঙ্গলবার ভোরে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিরীন শারমিনের বিরুদ্ধে গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বাকি তিনটি মামলা বর্তমানে তদন্তাধীন। ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম আরও…

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। বাংলা সিনেমার সোনালি দিনের নায়িকা হিসেবে পরিচিত তিনি। দর্শকদের বিপুল ভালোবাসা পেয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা, একুশে পদকসহ বহু অসংখ্য পুরস্কার ও সম্মান পেয়েছেন ববিতা। ববিতা তার বোন চম্পা ও ভাইকে নিয়ে তুরস্কে ঘুরে বেড়াচ্ছেন। দ্য ডেইলি স্টারের সঙ্গে তুরস্ক ভ্রমণ নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন ববিতা। ববিতা বলেন, ‘প্রথমবারের মতো তুরস্ক এসেছি। প্রথমবার এই দেশে এসে ভীষণ ভালো লাগছে। মন ভরে গেছে। যা দেখছি তাই ভালো লাগছে। মুগ্ধ হচ্ছি খুব।’ ববিতা আরো বলেন, ‘দুই বোন ও এক ভাই মিলে পরিকল্পনা করেই এসেছি। পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। কিন্তু তুরস্ক এবারই প্রথম আসা। এই…

বিস্তারিত পড়ুন

ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘দম’ দেখে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেছেন অভিনেত্রী অপি করিম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর মন্তব্যে যেমন রয়েছে সিনেমার প্রশংসা, তেমনি রয়েছে নির্মাতা ও শিল্পীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। অপি করিম লিখেছেন, দীর্ঘ সময় ধরে ‘দম’ নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি, তাই প্রত্যাশাও ছিল বেশি। সিনেমাটি শুরু করার আগে রনি বলছিলেন, সিনেমা নাকি বানানো যায় না—সবাই মিলে হয় বিষয়টা। সিনেমাটি দেখার পর তাঁর মনে হয়েছে, কেন পরিচালক আগে থেকেই এমন কথা বলেছিলেন। অপি করিম বলেন, ছবির লোকেশন, আয়োজন—সবকিছুতেই বোঝা যায়, পুরো টিম কতটা পরিশ্রম করেছে।’ তাঁর ভাষায়, ‘দম আছে “দম”–এর সবার।’ তবে সিনেমা শেষে সবচেয়ে…

বিস্তারিত পড়ুন

দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান প্রায় দুই বছর ধরে আছেন দেশের বাইরে। আওয়ামী লীগ সরকারের সাবেক এই  সংসদ সদস্য ২০২৪ সালে তার দলের পতনের পর আর দেশে ফিরতে পারেননি। তবে বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন,  আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে সাকিবকে স্বাগত জানানো হবে। বর্তমানে নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে থাকা সাকিব দ্য ডেইলি স্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তার দেশে ফেরার ইচ্ছা, নিজের রাজনৈতিক অবস্থান ও অন্য অনেক বিষয়ে খোলামেলা কথা বলেছেন। প্রায় দুই বছর যাবত দেশের বাইরে আছেন, দেশটাকে আসলে কতটা মিস করছেন? সাকিব আল হাসান: স্বাভাবিকভাবে যেকোনো মানুষই যখন তার দেশে যেতে পারে না, তখন সে…

বিস্তারিত পড়ুন

মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ ফুটবল দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। নগদ অর্থের পাশাপাশি তাদের প্রত্যেককে বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। টুর্নামেন্ট জয়ের পরই বীর যুবারা দেশে ফিরলে তাদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।…

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরক্রে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি আইনজীবী নিজেই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয় বলেও উল্লেখ করেন আইনজীবী।   নোটিশে আরও উল্লেখ কনে তিনি, হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ প্রেক্ষাপটে তদন্ত ও প্রয়োজনীয়…

বিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আগে ৮ এপ্রিল এই নির্বাচনের তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১তম কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এর আগে সকাল ১১টায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নির্ধারণে নির্বাচন ভবনের সভাকক্ষে কমিশনের সভা শুরু হয়। সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। তপশিল ঘোষণার আগে সংরক্ষিত…

বিস্তারিত পড়ুন

এক মামলায় দুই দফায় ১১ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে। জিজ্ঞাসাবাদের জন্য এবার আরও তিন দিন তাঁকে হেফাজতে পেল পুলিশ। ১১ দিন আগে গ্রেপ্তারের পর থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের মামলায়। এই মামলায় মামুন খালেদকে প্রথম দফায় পাঁচ দিন এবং দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। দ্বিতীয় দফার রিমান্ড শেষে আজ সোমবার তাঁকে ঢাকার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক কফিল উদ্দিন। তিনি আসামিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আবার চার দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেন। আবেদনে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের পরিচিত ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়া ভিসা বাতিল করেছে দেশটির সরকার। এর আগে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিলের ঘটনার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বলে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়ায় কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশ্যে দেশটিতে সফরে গিয়েছিলেন। তবে নির্ধারিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন। এরপরই দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়। এর ফলে ভবিষ্যতে তার আবার অস্ট্রেলিয়ায় প্রবেশের সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে বাড়তে থাকা হাম সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন। সরকারের উদ্যোগে প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় একযোগে টিকা কার্যক্রম চালু করা হয়েছে, যার বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বরিশাল বিভাগের বরগুনা, বরিশাল, ঝালকাঠি ও ভোলা; চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়া; ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ, শরীয়তপুর, গাজীপুর ও নরসিংদী; খুলনা বিভাগের যশোর ও নড়াইল; ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ; এবং রাজশাহী বিভাগের পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল…

বিস্তারিত পড়ুন