Author: নিউজ ডেক্স

ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার কারণে দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ বা কৃচ্ছ্রসাধন কর্মসূচি নেওয়ার কথা ভাবছে সরকার। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি বাড়ানো, কর্মকর্তাদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজ করার সুযোগ এবং অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সব সরকারি সংস্থাকে জ্বালানি সাশ্রয়ের বিষয়ে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আপাতত তিন মাসের একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে। তবে…

বিস্তারিত পড়ুন

দেশে কোনো ‘মব’ কালচার থাকবে না বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দাবি আদায়ের নামে সড়ক অবরোধের মত কর্মসূচিও করতে দেওয়া হবে না বলে তিনি হুশিয়ার উচ্চারণ করেন। সোমবার সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এর আগে বিকেল সাড়ে তিনটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এর আগে রুমিন ফারহানা তার সম্পূরক প্রশ্নে বলেন, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাঁড়ার ঘা সবসময়ই থাকে। দীর্ঘ ১৫ বছর গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতনের কালচার ছিল। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখলাম ‘মব কালচার’। ২০২৪-এর সেপ্টেম্বর থেকে ২০২৬-এর জানুয়ারি পর্যন্ত…

বিস্তারিত পড়ুন

জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেনকে হত্যার ঘটনায় করা মামলায় বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আজ আসামিকে আদালতে হাজির করে তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।…

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-এর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ শুনানি শেষে এই আদেশ দেন। আইভীর পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন। মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আন্দোলন চলাকালে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনের ভেতরে কাজ করা তিন শ্রমিক পুড়ে মারা যান। নিহতদের একজন ছিলেন কুষ্টিয়ার বাসিন্দা ২৯ বছর বয়সী সেলিম মন্ডল। ঘটনার প্রায় ১০ মাস পর তার ভাই ওয়াজেদ আলী হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাতজনকে…

বিস্তারিত পড়ুন

বর্তমানে বাংলাদেশে শিশুদের মধ্যে হামের (রুবেলা) সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। উদ্বেগজনক বিষয় হলো, যারা আগে টিকা নিয়েছেন, তাদের মধ্যেও নতুন সংক্রমণ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, টিকা থাকলেও সচেতন থাকা জরুরি, কারণ ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে। হাম অত্যন্ত সংক্রামক। এটি কাশি বা হাঁচির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে, এছাড়া সংক্রমিত জিনিস স্পর্শ করেও শরীরে প্রবেশ করতে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৯ জনের মধ্যে প্রায় ৮ জন সংক্রমিত হতে পারেন। হামের লক্ষণ: তীব্র জ্বর, কাশি, সর্দি এবং চোখ লাল হয়ে পানি পড়া জ্বরের ৩–৫ দিনের মধ্যে মুখ ও কানের পেছন থেকে সারা শরীরে লালচে দানা বা র‍্যাশ হাম শুধু সাধারণ জ্বর নয়।…

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বড় পরিসরে সামরিক অভিযান চালানো হয়েছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। এক বক্তব্যে তিনি দাবি করেন, ইতোমধ্যে প্রায় ১৩ হাজার লক্ষ্যবস্তুতে বোমা হামলা সম্পন্ন হয়েছে। ট্রাম্প বলেন, এই অভিযান এখনো শেষ হয়নি। তার ভাষায়, “আমাদের হাতে এখনো প্রায় ৩,০০০ লক্ষ্যবস্তু বাকি রয়েছে,” যা ভবিষ্যৎ সামরিক পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে এসব লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হতে পারে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্ন দিক থেকে চাপ তৈরি হচ্ছে। সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলমান রয়েছে বলে জানান তিনি। তবে সম্ভাব্য কোনো যুদ্ধবিরতি…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘নো কিংস’ স্লোগানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ মার্চ) দিনভর নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, ন্যাশভিল ও হিউস্টনসহ প্রায় সব বড় শহরে লাখো মানুষ রাস্তায় নামেন। ছোট শহরগুলোতেও একই চিত্র দেখা যায়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে উত্তেজনা, কঠোর অভিবাসন আইন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে। এসব নীতির প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। অনেকেই বলেন, “আমেরিকায় কোনো রাজা নেই—ক্ষমতার মালিক জনগণ।” ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষ লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ন্যাশনাল মল এলাকায় জনসমুদ্র তৈরি হয়। মিনেসোটার সেন্ট পলে স্টেট ক্যাপিটলের সামনে বড় সমাবেশ…

বিস্তারিত পড়ুন

পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ ছুটির পর আজ রোববার থেকে খুলছে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও ছুটে যান স্কুলের সামনে। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে ক্লাসে ফিরেছে চিরচেনা পরিবেশ।গত ২৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সারা দেশে শহর ও গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা রক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে বেশ কিছু কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে রয়েছে, প্রতি…

বিস্তারিত পড়ুন

সচিবালয়ে প্রবেশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্ত‌রে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে এসে নিজ দপ্তরে না গিয়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন। ভবনটির ষষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর পাঁচ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং তিন নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ…

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরে গেছেন ২০২৪ সালে। আইপিএল ছাড়া অন্য লিগেও খেলেন না। গত বছরের জুন মাসে আইপিএল ফাইনালের পর তাই কালই প্রথমবার টি-টুয়েন্টি খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। এত দিন বিরতিও কোহলির টি–টুয়েন্টি ব্যাটিংয়ের ধার কমাতে পারেনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এবারের প্রথম ম্যাচেই খেলেছেন ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস। তাঁর ৬৪তম ফিফটিতে হায়দরাবাদের ২০২ রানের লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৬ বল হাতে রেখেই তাড়া করে জিতেছে। টি–টুয়েন্টিতে এত দিন পর ফেরা কোহলির জন্য কি বাড়তি চ্যালেঞ্জ ছিল? ম্যাচ শেষে কোহলি বলেন, ‘দেখুন, গত ১৫ বছরে আমাদের যে ধরনের সূচি ছিল এবং আমি যতটুকু ক্রিকেট খেলেছি, তাতে আমার জন্য…

বিস্তারিত পড়ুন