Author: নিউজ ডেক্স

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন জানিয়েছেন, স্ত্রী ঐশ্বর্য রাই-এর সঙ্গে রেড কার্পেটে হাঁটার সময় তিনি প্রায়ই অস্বস্তি বোধ করেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি হাই-প্রোফাইল অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। অভিষেক জানান, ঐশ্বর্য রাই রেড কার্পেটে সবসময় আত্মবিশ্বাসী এবং স্বচ্ছন্দ থাকেন, যা স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি আকর্ষণ করে। তবে তার পাশে দাঁড়ালে নিজেকে অপ্রস্তুত মনে হয় বলে স্বীকার করেন তিনি। “ওরা সবাই খুব পেশাদার, আর আমি বুঝতেই পারি না কীভাবে দাঁড়াব বা কী করব,” বলেন অভিনেতা। তিনি আরও একটি ঘটনার কথা তুলে ধরেন, যেখানে তার নার্ভাসনেসকে ভুল করে রাগ হিসেবে ধরে নেওয়া হয়েছিল। ফটোগ্রাফাররা তার মুখের অভিব্যক্তি দেখে বিভ্রান্ত হয়েছিলেন, পরে…

বিস্তারিত পড়ুন

দীর্ঘ সাত বছর পর আয়োজিত লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বিদুষী বর্ণিতা। শুক্রবার রাজধানীতে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে সেরার মুকুট জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। নিজের ফেসবুক পেজে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, গোলাপি রঙের বিছানায় রাজকীয় সাজে শুয়ে আছেন বর্ণিতা। বুকের কাছে আগলে রেখেছেন বিজয়ের ট্রফি। ছবিটি প্রকাশের পর তা দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনায় আসে। বর্ণিতা লিখেছেন, এখনো বিষয়টি তাঁর কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই অর্জন তিনি হৃদয়ের কাছে আগলে রাখতে চান বলেও উল্লেখ করেন। তাঁর ভাষায়, এই পথচলা সহজ ছিল না, তবে এটিই ছিল তাঁর জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। ভক্তদের ভালোবাসার কথা উল্লেখ…

বিস্তারিত পড়ুন

লিওনেল মেসির জাদুকরী ছোঁয়ায় অভিষেক হলো ইন্টার মায়ামির নতুন এবং আধুনিক ‘নু স্টেডিয়ামের’। প্রায় ১০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজেদের স্থায়ী ঠিকানায় প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মায়ামি। আর সেই মাহেন্দ্রক্ষণকে গোল করে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা। যদিও ম্যাচটি জিততে পারেনি তার দল। শনিবার অস্টিন এফসির বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচে গ্যালারি ভর্তি ২৬ হাজার দর্শকের সামনে মায়ামির হয়ে সমতাসূচক প্রথম গোলটি করেন মেসি। সাধারণত বাঁ পায়ের জাদুতে মুগ্ধ করলেও এদিন ইয়ান ফ্রের ক্রস থেকে দর্শনীয় এক হেডে গোল করে স্টেডিয়াম মাতিয়ে তোলেন তিনি। মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যামের জন্য দিনটি ছিল আবেগের, কারণ ‘তার’ বহু বছরের স্বপ্ন ছিল মায়ামির বুকে…

বিস্তারিত পড়ুন

ফোনের ওপাশের উচ্ছ্বাসটা বোঝা যাচ্ছিল স্পষ্টই। কথা বলার শুরুতেই মোহাম্মদ রফিক বললেন, ‘আগে কাজটা শুরু করি…।’ মাঠেই তিনি প্রমাণ করতে চান নিজেকে। এর আগে অনেকবারই বিসিবির কোচ হিসেবে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক এই তারকা স্পিনার। তবে তাঁর এই চাওয়া পূরণ হয়নি এত দিন। গতকাল বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, এক বছরের জন্য বিসিবির স্পিন কোচ করা হবে তাঁকে। সেই খবর পাওয়ার কথা জানিয়ে রফিক বলছিলেন, ‘ফাহিম ভাই ফোন করেছিল। বলল, তোমাকে আমাদের দরকার। তুমি দেশকে অনেক কিছু দিতে পারো। দু-এক দিনের মধ্যে হয়তো পুরো কথা হবে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন কাল সংবাদ সম্মেলনে…

বিস্তারিত পড়ুন

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে নির্ধারিত ২১ মে পর্যন্ত। ঢাকার নবাবগঞ্জে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসূচির সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। প্রথম ধাপে ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে। আগে যারা নিয়মিত টিকা পায়নি, তারাও এই কর্মসূচির আওতায় টিকা নিতে পারবে। এমনকি যারা ইতোমধ্যে টিকা নিয়েছে, তারাও ঝুঁকি বিবেচনায়…

বিস্তারিত পড়ুন

ঢাকার কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ২ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ১১ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণকক্ষ। ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট…

বিস্তারিত পড়ুন

চলতি বছরে হামে যত মৃত্যু হয়েছে, তা গত দুই দশকে সর্বোচ্চ। এই সময়ে পাঁচবার হামে মৃত্যুর ঘটনা জানা যায়। ২০১৭ সালে সবচেয়ে বেশি মারা যায় ১০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২০ দিনে (১৫ মার্চ থেকে ৪ এপ্রিল) ৯৮ শিশু সন্দেহজনক হাম রোগে মারা গেছে। আর হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৬। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে চারজন এবং নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে। তবে গত দুই সপ্তাহে প্রথম আলো দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে হামে মৃত্যুর সংখ্যা ৬১ বলে জেনেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হামে প্রতিবছর কতজন আক্রান্ত হয়, তার হিসাব নিয়মিত করা হলেও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে…

বিস্তারিত পড়ুন

ছুটির আমেজে সপরিবারে সিনেমা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে হলিউডের সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেন তিনি। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সিনেমা দেখার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের শো-তে সিনেমাটি দেখতে যান এবং রাত ১০টা ১০ মিনিটের দিকে প্রেক্ষাগৃহ ত্যাগ করেন। শুরুতে কিছু সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে প্রধানমন্ত্রী ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গিয়েছেন। তবে পরবর্তীতে নিশ্চিত করা হয় যে, তিনি মূলত অ্যান্ডি উইয়ারের বিখ্যাত…

বিস্তারিত পড়ুন

ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় রোলবার্ট জোয়াচিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নীলুফারের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। পুলিশ জানায়, নীলুফার ফোর্ট মায়ার্সের মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। কয়েকদিন আগে অভিযুক্ত ব্যক্তি এটিএম থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে তার কাছে অর্থ দাবি করেছিলেন। ঘটনার দিন ভোরে দোকানের বাইরে গাড়ি ভাঙচুরের শব্দ শুনে নীলুফার বের হয়ে আসেন। এ সময় অভিযুক্ত আবারও অর্থ দাবি করে এবং একপর্যায়ে হাতুড়ি দিয়ে তার মাথায় একাধিক আঘাত করে। পরে…

বিস্তারিত পড়ুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো একটি কঠিন বাস্তবতা বুঝেছিল: একা একা নিরাপত্তা রক্ষা করা ক্রমেই কঠিন হচ্ছে। যুদ্ধ-পরবর্তী অনিশ্চয়তা, সোভিয়েত প্রভাব বিস্তার, আর ভবিষ্যৎ বড় সংঘাত ঠেকানোর প্রয়োজন—এই তিনের মিলিত চাপ থেকে জন্ম নেয় ন্যাটো বা NATO (North Atlantic Treaty Organization) । আজও আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী সামরিক-রাজনৈতিক জোটগুলোর একটি হলো এই ন্যাটো। ইউক্রেইন যুদ্ধ, রাশিয়া-ইউরোপ উত্তেজনা, প্রতিরক্ষা বাজেট, সদস্যপদ সম্প্রসারণ—সবকিছুর কেন্দ্রে প্রায়ই এই জোটের নাম উঠে আসে। কবে শুরু ন্যাটো জোটের যাত্রা? ন্যাটোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ৪ এপ্রিল ১৯৪৯ সালে, যখন ওয়াশিংটন ডিসিতে ১২টি দেশ North Atlantic Treaty-তে স্বাক্ষর করে। এই…

বিস্তারিত পড়ুন