Author: নিউজ ডেক্স

সিরিয়ার প্রাচীন শহরগুলোর কয়েকটি এলাকায় ঘটে চলেছে এমন ঘটনা যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। স্থানীয়রা জানাচ্ছেন, রাতের অন্ধকারে হঠাৎ শহরের কোনা থেকে হালকা সোনালি বা নীলাভ আলো ঝলকাতে শুরু করে, যা শহরের দেয়াল ও পাথরের উপর প্রতিফলিত হয়। এর সঙ্গে সঙ্গে দেখা যায় ছায়া নিজেই নড়াচড়া করছে। স্থানীয়রা বলছেন, কখনও ছায়া যেন মানুষের মতো হাঁটছে, আবার কখনও দ্রুত ঝাপসা হয়ে একপাশ থেকে অন্যপাশে গিয়ে পৌঁছাচ্ছে। ছায়াগুলো কখনও দীর্ঘ সাপের মতো আকৃতি নেয়, আবার কখনও উঁচু-নিচু ঢেউয়ের মতো দুলছে, কেউ কেউ বলছেন, এটি শহরের প্রাচীন প্রাচীর ও ধ্বংসাবশেষের সঙ্গে আলো এবং বাতাসের খেলা। বিজ্ঞানীরা এখনো নিশ্চিতভাবে ব্যাখ্যা দিতে পারেননি। কোনো…

বিস্তারিত পড়ুন

নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত (১৯)। রবিবার গভীর রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। গতকাল গভীর রাতে উডসাইডের ৬২তম স্ট্রিট ও রুজভেল্ট অ্যাভিনিউর সংযোগস্থলে রাস্তা পার হওয়ার সময় একটি গারবেজ ট্রাক নিশাতকে ধাক্কা দেয়। ট্রাকটি রুজভেল্ট অ্যাভিনিউ দিয়ে পশ্চিমমুখী চলছিল এবং ৬২তম স্ট্রিটে ডানদিকে মোড় নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলেই জরুরি সেবা কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, নিশাত জামাইকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। কিন্তু সেই ফেরা আর হলো…

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের কৃষি খাতে। পাবনার ঈশ্বরদীতে ডিজেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত কৃষক। ফিলিং স্টেশনগুলোতে ক্যানে (ঢোপে) তেল দেওয়ার নিষেধাজ্ঞার কারণে কৃষিযন্ত্র চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না তারা। গত রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. ময়েজ উদ্দিনের নেতৃত্বে প্রায় ৪০ জন কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে কোনো সমাধান না পেয়ে তিনি সরাসরি মোহাম্মদ আমিন উর রশিদ-কে ফোন করেন। পরে মন্ত্রী তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তবে অভিযোগ রয়েছে, নির্দেশনার পরও সোমবার (৩০ মার্চ) বিকেল পর্যন্ত অনেক কৃষক পাম্পে…

বিস্তারিত পড়ুন

বয়স সবেমাত্র ১৫ পেরিয়েছে। কিন্তু ২২ গজে তাঁর ব্যাটের তেজ হার মানাচ্ছে অভিজ্ঞদেরও! আইপিএলের মঞ্চে একের পর এক অবিশ্বাস্য ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে রীতিমতো বিস্মিত করেছেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। তার এমন অতিমানবীয় পারফরম্যান্স দেখে মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ এবং পীযূষ চাওলা। এই বিস্ময় বালককে দ্রুত ভারতের টি-টোয়েন্টি দলে দেখতে চান তারা।গত শুক্রবারই ১৫ বছরে পা দিয়েছেন বৈভব। আর সোমবারই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ১৫ বলে বিধ্বংসী এক হাফ সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটের দাপুটে জয় এনে দিয়েছেন তিনি। গত বছর আইপিএলে অভিষেক মৌসুমেই চমক দেখিয়েছিলেন এই তরুণ। নিজের খেলা প্রথম বলেই হাঁকিয়েছিলেন ছক্কা, অন্য একটি…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সফরকে সামনে রেখে দারুণ এক স্বস্তির খবর পেয়েছে নিউজিল্যান্ড। ইনজুরি কাটিয়ে একাধিক মূল পেসারের দলে ফেরা তাদের সাদা বলের স্কোয়াডকে এনে দিয়েছে নতুন প্রাণ, আর নেতৃত্বের দায়িত্ব পড়েছে অভিজ্ঞ টম ল্যাথামের কাঁধে। আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন চোটে থাকা বেশ কয়েকজন প্রথম সারির পেসারের প্রত্যাবর্তনই স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ। বিশেষ করে ম্যাট ফিশার, উইল ও’রুরকে ও ব্লেয়ার টিকনারের ফেরা দলকে বাড়তি শক্তি জোগাবে। পিঠের চোট কাটিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরছেন ও’রুরকে। অন্যদিকে শিন ইনজুরি থেকে সেরে ওঠা ফিশার ও অ্যাঙ্কেলের চোট কাটানো টিকনার জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি…

বিস্তারিত পড়ুন

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে বর্তমানে (৩০ মার্চ পর্যন্ত) মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে। এর মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন। জানা গেছে, বর্তমানে মজুত থাকা এই…

বিস্তারিত পড়ুন

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে অনলাইন ও অফলাইনে সমন্বিত (ব্লেন্ডিং) পদ্ধতিতে দেশের শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল, বিশেষত মহানগর এলাকার জন্য এই পদ্ধতি বিবেচনা করা হচ্ছে। আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অনলাইন এডুকেশনকে উৎসাহিত করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘যেহেতু বিশ্বব্যাপী সংকট, কেবল বাংলাদেশে নয় এবং আমরা জানি না এই সংকট কতদিন চলবে। এ কারণে আমরা ভাবছি যে, আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ—মানে ব্লেন্ডিং সিস্টেম…সপ্তাহে আমাদের পাঁচ দিন ক্লাস ছিল। আমরা কিছু ক্লাস…

বিস্তারিত পড়ুন

সৌদি আরবে গাঁজা ও মাদক আইন: সেবন, বিক্রি এবং ভয়াবহ বাস্তবতা সৌদি আরবে গাঁজা—এটা শুধু অবৈধ নয়, এটি এক ভয়ংকর অপরাধ। এক কথায় বললে, দেশটিতে যে কোনো ধরনের মাদক বহন, সেবন, সংরক্ষণ, বিক্রি কিংবা পাচারের সঙ্গে সম্পৃক্ততা—আপনার জীবনকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। কারণ, সৌদি আইনে মাদকসংক্রান্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত গড়াতে পারে। আর এই শাস্তি কার্যকর করতে সৌদি সরকার যে কতটা কঠোর, তা বিশ্বের অনেক দেশই উদাহরণ হিসেবে দেখে। কিন্তু ভয়ংকর সত্য হলো—এত কঠিন শাস্তির পরও সৌদি আরবে মাদকের ব্যবসা থেমে নেই। বরং সীমান্ত, সমুদ্রপথ, আঞ্চলিক সংঘাত আর আন্তর্জাতিক চোরাচালান চক্রকে ব্যবহার করে এখনো সেখানে প্রবেশ করছে…

বিস্তারিত পড়ুন

পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের চ্যানেল টি-স্পোর্টস-এর সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের সম্প্রচার চুক্তি বাতিল করেছে ভারতীয় বিনোদন প্রতিষ্ঠান ‘জিওস্টার’। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, তারা এই সম্পর্কিত দাপ্তরিক চিঠি দেখে নিশ্চিত হয়েছে।ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স এবং ডিজনির যৌথ উদ্যোগ ‘জিওস্টার’ বাংলাদেশে তাদের স্থানীয় অংশীদার টি-স্পোর্টসের সঙ্গে এই চুক্তিটি করেছিল। চিঠিতে জিওস্টার জানিয়েছে, তাদের অংশীদার চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে অর্থ পরিশোধে ক্রমাগত ব্যর্থ হওয়ায় তারা এই কঠোর পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। এর আগে জানুয়ারি মাসে বিসিসিআই-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স দল…

বিস্তারিত পড়ুন

তাদের চুক্তিবদ্ধ ১২ ক্রিকেটার খেলছেন আইপিএলে। বাকিদের মধ্যে দুই ক্রিকেটার খেলতে গেছেন পিসএসএলে। তাই মূল স্কোয়াডের প্রায় ১৫ ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। তিনটি ওয়ানডে আর তিনটি টি২০ ম্যাচ খেলতে আগামী মাসেই ঢাকা আসছে নিউজিল্যান্ড দল। যেখানে মিচেল স্যান্টনারের বিশ্বকাপের ফাইনাল খেলা দলের প্রায় কেউই আসছেন না বাংলাদেশ সফরে। ১৩ এপ্রিল তাদের ঢাকা আসার কথা। যদিও বিশ্বকাপের পরপর ঘরের মাঠে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আট ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল। ২০২৩ সালের পর ফের বাংলাদেশ সফরে আসছে দলটি। যেখানে তারা ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে প্রথম দুটি ওয়াডেতে মুখোমুখি হবে বাংলাদেশের। ২৩ এপ্রিল চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে খেলবে তারা। ২৭…

বিস্তারিত পড়ুন