Author: নিউজ ডেক্স

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য অঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠছেন লেখক শাম্মী তুলতুল। চট্টগ্রামে জন্ম নেওয়া এই লেখক ইতোমধ্যেই কথাসাহিত্যিক হিসেবে দেশ-বিদেশে নিজের অবস্থান তৈরি করেছেন। ছোটবেলা থেকেই নাচ, গান, আবৃত্তি ও লেখালেখির প্রতি আগ্রহী ছিলেন তিনি। সময়ের সঙ্গে লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নিয়ে হয়ে উঠেছেন একজন পূর্ণাঙ্গ লেখক। তিনি একাধারে উপন্যাসিক, গল্পকার ও শিশুসাহিত্যিক। পাশাপাশি সাংবাদিকতা, রেডিও অনুষ্ঠান পরিচালনা, খবর পাঠ এবং অনলাইন অ্যাকটিভিজমেও যুক্ত আছেন। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা যেমন কালের কণ্ঠ, প্রথম আলো, ইত্তেফাকসহ বিভিন্ন দৈনিকে তার লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া জার্মানি, সিঙ্গাপুর, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বাংলা পত্রিকাতেও নিয়মিত লিখছেন তিনি। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা…

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ দুই বাংলাদেশি ডক্টরাল (পিএইচডি) শিক্ষার্থীর ঘটনায় পরিস্থিতি এক হৃদয়বিদারক মোড় নিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মানবদেহের অবশিষ্টাংশ নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের বলে শনাক্ত করা হয়েছে। এই খবর প্রকাশ পাওয়ার পরপরই প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জামিল লিমন যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী গবেষক শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তিনি সেখানে পিএইচডি অধ্যয়ন করছিলেন। কয়েকদিন আগে হঠাৎ করে তিনি এবং আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি নিখোঁজ হয়ে গেলে সহপাঠী, শিক্ষক এবং পরিবার-পরিজনের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়। তাদের সন্ধানে শুরু হয় ব্যাপক অনুসন্ধান অভিযান। অন্যদিকে, নাহিদা বৃষ্টি…

বিস্তারিত পড়ুন

ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, আগামী পাঁচ বছরে ত্রিশাল উপজেলাকে আধুনিক, উন্নত এবং জবাবদিহিতামূলক মডেল উপজেলায় রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি। জনগণের কাছে দায়বদ্ধ থেকে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নই তার প্রধান অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন। আজ শনিবার মোক্ষপুর ইউনিয়নের কোনাবাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনের পর আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সরকারি নজরুল একাডেমি প্রবেশপথের রাস্তা এবং নিজবাখাইল–খাঘাটি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন। তিনি বলেন, “ত্রিশালের মানুষ যেন আর অবহেলিত না থাকে—এটাই আমাদের লক্ষ্য।” বিগত দিনের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এবার স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া আঞ্চলিক সহযোগিতা জোরদারে তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত পররাষ্ট্র দপ্তরের পরামর্শ (এফওসি) বৈঠকে দুই দেশ এই অঙ্গীকার ব্যক্ত করে। বৈঠকে উভয়পক্ষ বহুমুখী খাতে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে একমত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাকার্তায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিতীয় দফা এফওসি বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। অপরদিকে, ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগর ও আফ্রিকাবিষয়ক মহাপরিচালক ড. সান্তো দার্মোসুমার্তো। ২০২১ সালে অনুষ্ঠিত প্রথম দফা বৈঠকের ধারাবাহিকতায় এবারের বৈঠকটি একটি কাঠামোবদ্ধ সংলাপ প্রক্রিয়ার অংশ। এটি দ্বিপক্ষীয়…

বিস্তারিত পড়ুন

জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় যে পরিবর্তন করা হবে, সেটি গতকাল বিসিবি সভাপতি তামিম ইকবালই জানিয়েছিলেন। তবে সুনির্দিষ্ট সময় তখন জানানো হয়নি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় ঘোষণা করেছে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়, টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ দুপুর দুইটায়। এর আগে ওয়ানডে ম্যাচ বিকেল তিনটায়, টি–টুয়েন্টি সন্ধ্যা ছয়টায় শুরুর কথা ছিল। নতুন সূচি অনুসারে ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টা এবং টি–টুয়েন্টি বিকেল ৫টা দশের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। তিন ম্যাচের ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে ১৩ এপ্রিল। মিরপুরের শেরে বাংলা জাতীয়…

বিস্তারিত পড়ুন

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিসিক শিল্পাঞ্চলের পাশে চাঁদনী হাউজিং এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয় যুবদলের দুপক্ষের মধ্যে অন্তত ১ ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। প্রাথমিক তদন্তের বরাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব (২৩), বিএনপির কর্মী রফিক (৪০) ও স্থানীয় বাসিন্দা আসমাউল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৩)। ইমরান আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘একটি পক্ষ গত ১৮ মাস ধরে একটি কারখানার ঝুটের নিয়ন্ত্রণ করছিল।…

বিস্তারিত পড়ুন

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা জুলাই গণ–অভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. শাহজালাল মিয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর–১০ নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন। এ সময় আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ…

বিস্তারিত পড়ুন

শেরপুর-৩ আস‌নের নির্বাচন এবং বগুড়া-৬ আস‌নে উপ‌নির্বাচ‌নের ভোটগ্রহ‌ণে অনিয়ম ও জা‌লিয়া‌তির অভিযোগ ক‌রে‌ছে জামায়াতে ইসলামী। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নি‌তে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) হস্তক্ষেপও কামনা করেছে দলটি। বৃহস্পতিবার দুপুর ১টার পর রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে অনিয়মের তথ্য পাওয়া যা‌চ্ছে। গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই প্রিসাইডিং অফিসাররা এজেন্টদের কাছ থেকে ফলাফলের শিটে স্বাক্ষর নিয়েছেন। পরওয়ার বলেন, ভোটগ্রহণ ও গণনা শেষ হওয়ার পর ফলাফলের শিটে এজেন্টদের স্বাক্ষর করার কথা। কিন্তু সকালেই স্বাক্ষর নেওয়া হয়েছে, যা…

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন করে মেরুকরণ ও উত্তেজনা দেখা দিয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে বিবিসির জনপ্রিয় ‘টুডে’ প্রোগ্রামে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। সাক্ষাৎকারে খাতিবজাদেহ অত্যন্ত স্পষ্টভাবে জানান যে, যুক্তরাষ্ট্রকে এখন একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে—হয় তারা যুদ্ধের পথ বেছে নেবে, নয়তো শান্তির। তিনি কঠোর ভাষায় বলেন, “তারা একই সাথে যুদ্ধ এবং শান্তি—দুটো জিনিস পেতে পারে না। এটি অত্যন্ত স্পষ্ট যে এই দুটি বিষয় একে অপরের সম্পূর্ণ বিপরীত এবং সাংঘর্ষিক।” লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে তিনি কেবল একটি আঞ্চলিক সংঘাত হিসেবে নয়, বরং যুক্তরাষ্ট্র ও…

বিস্তারিত পড়ুন

বগুড়ার পাঁচতারা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন-এর খোলা মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ এই আয়োজন ছিল দেশের সংগীত জগতের উজ্জ্বল তারকাদের মিলনমেলা। এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন রুমানা মোর্শেদ কনকচাঁপা। মঞ্চে তার নাম ঘোষণা করেন অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। অতিথিদের উপস্থিতিতে কনকচাঁপাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক এবং চেক তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, ইমপ্রেস চ্যানেল আইয়ের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার এবং আরো অনেকে। বিশেষ সম্মাননা লাভ…

বিস্তারিত পড়ুন