Author: নিউজ ডেক্স

গাজার পশ্চিম অংশের একটি পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলের সামরিক হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় চেকপয়েন্টে সাধারণ নাগরিক ও নিরাপত্তাকর্মীর উপস্থিতি ছিল। স্থানীয় হাসপাতাল ও উদ্ধারকর্মীরা দ্রুত পরিস্থিতি সামলাতে চেষ্টা করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এ হামলার নিন্দা করেছে এবং অবিলম্বে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছে। গাজায় ইতিমধ্যেই চলমান উত্তেজনার কারণে সেখানকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার শিকার। স্থানীয় সূত্র বলছে, এই হামলার ফলে চেকপয়েন্টের আশেপাশের এলাকা ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিনের এই ধরনের সংঘাত সাধারণ নাগরিকদের জীবনে ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে।

বিস্তারিত পড়ুন

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে বিএনপির সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাদের জবাবদিহির বিষয়টি জোরালোভাবে উঠে আসে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে সাম্প্রতিক সময়ের বিভিন্ন নীতি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কিছু মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দলের নেতারা। তারা অভিযোগ করেন, সরকারের কিছু সিদ্ধান্ত জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং এসব বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন। বৈঠকে উপস্থিত নেতারা সংসদের ভেতরে ও বাইরে আরও শক্ত অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের স্বার্থ রক্ষায়…

বিস্তারিত পড়ুন

জ্বালানি তেল নেওয়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে নড়াইলে এক ফিলিং স্টেশন ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর এলাকার তানভীর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মো. নাহিদ সরদার (৩০) সদর উপজেলার পেড়লি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার সঙ্গে থাকা জিহাদুল মোল্যা গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পাম্পের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে অভিযুক্ত এক ট্রাকচালক তেল নিতে পাম্পে আসেন। তিনি সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে পাম্পের ব্যবস্থাপক নাহিদ ও কর্মী জিহাদুল তাকে লাইনে থাকার কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা…

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বড় ধরনের কূটনৈতিক বার্তা দিয়েছে উপসাগরীয় দেশগুলো। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে—তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না এবং তাদের ভূখণ্ডও এমন হামলার জন্য ব্যবহার করতে দেবে না। বৃহস্পতিবার রিয়াদে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান। বৈঠকের দিকে নজর ছিল আমেরিকা ও ইসরাইলের, তবে সিদ্ধান্ত প্রকাশের পর তারা হতাশ হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। জিসিসি মহাসচিব আল বুদেইর বৈঠক শেষে জানান, সদস্য দেশগুলো স্পষ্টভাবে যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায়। তারা মনে করে, ইরানের সঙ্গে চলমান সংঘাত আলোচনার…

বিস্তারিত পড়ুন

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বেশ আলোচনায় রয়েছে সিয়াম আহমেদ অভিনীত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘রাক্ষস’। তুলনামূলক কম শো পেয়েও দারুণ পারফরম্যান্স ধরে রেখেছে সিনেমাটি। ঈদের দিন থেকে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০টি শো প্রদর্শিত হয়েছে ‘রাক্ষস’-এর। দর্শকদের পক্ষ থেকে শো বাড়ানোর দাবি উঠলেও এখনো তা বাড়ানো হয়নি। অন্য সিনেমার তুলনায় কম শো নিয়েও দর্শকপ্রিয়তায় বাজিমাত করেছে ছবিটি। মাল্টিপ্লেক্স সূত্রে জানা গেছে, মুক্তির ছয় দিনের মধ্যেই ঈদের তৃতীয় সিনেমা হিসেবে কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘রাক্ষস’।চলচ্চিত্রভিত্তিক পেজ বিএমআর-এর তথ্য অনুযায়ী, শুক্রবার স্টার সিনেপ্লেক্সের ১৩টি এবং লায়ন সিনেমাসের ৫টি—মোট ১৮টি শো চলেছে সিনেমাটির। এর মধ্যে ১০টি শো ছিল হাউজফুল এবং আরও ২টি শো প্রায়…

বিস্তারিত পড়ুন

ইরান ও অ্যামেরিকার মধ্যকার চলমান যুদ্ধের চার সপ্তাহ পূর্ণ হওয়ার ঠিক আগমুহূর্তে সৌদি আরবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অ্যামেরিকা-ঘাঁটিতে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইরানের ছোঁড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১০ জন অ্যামেরিকান সেনা আহত হয়েছেন। সৌদির প্রিন্স সুলতান এয়ারবেসে হওয়া এই হামলায় একাধিক যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এক মাসের এই সংঘাতে দেশটিতে অবস্থানরত অ্যামেরিকার সামরিক সদস্যদের ক্ষয়ক্ষতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি যখন চরম উত্তপ্ত, ঠিক তখনই সৌদি আরবের রিয়াদের কাছে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। শুক্রবারের এই হামলায় ইরানি বাহিনী উন্নত প্রযুক্তির ড্রোন এবং ব্যালিস্টিক…

বিস্তারিত পড়ুন

লড়াইটা জাতীয় দলের নয়, বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের। তার পরও সবুজ গালিচায় যখন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, তখন প্রতিযোগিতার মানদণ্ড বিবেচিত হয় না কখনও। বাংলাদেশ-ভারত লড়াই মানেই অন্যরকম আবেগ আর প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। সেই ঝাঁজ এবার মালদ্বীপের রাজধানী মালেতে। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’তে আজ ভারতের মুখোমুখি হবে মার্ক কক্সের দল। দুই দলের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। তাই শনিবারের এই লড়াইটি গ্রুপ সেরার। একই সঙ্গে সেমিফাইনালের ‘মহড়া’ও বলা চলে। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টায় ম্যাচটি শুরু হবে। সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ দুটি এবং ভারত জিতেছে এক ম্যাচে। ২০২২ সালে গ্রুপ পর্বে জিতলেও…

বিস্তারিত পড়ুন

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রতি অনন্য সম্মান প্রদর্শন করতে যাচ্ছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবের নতুন ‘নু স্টেডিয়াম’–এর একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে এই তারকার নামে। এখন থেকে স্টেডিয়ামটির একটি গ্যালারি ‘লিও মেসি স্ট্যান্ড’ হিসেবে পরিচিতি পাবে। সাধারণত অবসরের পর বা অতীতে অবদানের কথা মাথায় রেখে কোনো খেলোয়াড়ের নামে গ্যালারি বা স্ট্যান্ডের নামকরণ করা হয়। তবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি অধিনায়ক মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙেছে ক্লাবটি। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘ঐতিহ্যগতভাবে সম্মাননা দেওয়া হয় অতীতের অবদানকে মাথায় রেখে। এগুলো তৈরি হয় নস্টালজিয়া থেকে। স্মৃতি থেকে। কিন্তু এই সিদ্ধান্তটি বর্তমানের কথা ভেবে নেওয়া হয়েছে। এ মুহূর্তে যা ঘটছে, তা…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে আগের অবস্থান থেকে সরে এসে নমনীয় হয়েছে বর্তমান সরকার। দেশে আইপিএল সম্প্রচারে এখন আর কোনো বাধা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। তথ্যমন্ত্রী জানান, সরকার আইপিএল সম্প্রচারের বিষয়ে ইতিবাচক। তিনি বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।’ স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখা গেলে সরকার বাধা দেবে না বলেও নিশ্চিত করেন তিনি। তথ্যমন্ত্রীর ভাষ্য, ‘আমরা…

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবের মধ্যে দেশে জ্বালানি তেলের মজুত ও অনিয়ম ঠেকাতে বিভিন্ন জেলায় ডিপোগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে অবৈধ মজুত ও সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৫ মার্চ সকাল থেকে দেশের ৯টি জেলার মোট ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে ঢাকায় একটি, কুড়িগ্রামে দুইটি, রংপুরে তিনটি, রাজশাহীতে তিনটি, সিলেটে দুইটি, মৌলভীবাজারে তিনটি, কুমিল্লায় তিনটি,…

বিস্তারিত পড়ুন