Author: নিউজ ডেক্স

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে তিনটি মাছ ধরার নৌযানসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছেন। আজ শনিবার সকালে সাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়। জেলেরা হলেন মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন (১৮), মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. কালু মিয়া (৫৫), মো. আবু তাহের ( ৪০), মো. আবদুল খালেক (৪০), মো. জাবের মিয়া (২৪)। তাঁরা সবাই টেকনাফের সাবরাং…

বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে আজ শনিবার দুপুরে পাবনা এসেছেন। এই সফরে তিনি পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, বাবা-মায়ের কবর জিয়ারত, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর। রাষ্ট্রপতির ঘনিষ্ঠজন ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান জানিয়েছেন, বেলা পৌনে ১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হেলিকপ্টারযোগে পাবনার আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান। সেখানে পাবনা-৫ আসনের সাংসদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগের কমিশনার আ ন ম বজলুর রশিদ এবং পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শাহজাহান তাঁকে স্বাগত জানান। পরে পাবনা সার্কিট হাউসে তিনি গার্ড অব…

বিস্তারিত পড়ুন

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে বিবিসি এ তথ্য জানিয়েছে। দেশটিতে গত সেপ্টেম্বরে জেন-জির নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু মানুষের মৃত্যুর ঘটনায় তার দায় আছে কি না, তা তদন্ত করছে পুলিশ। নেপালে গত ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে এই আন্দোলনের সূচনা হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান। ২০২৫ সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি’র নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ…

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বিশ্ববাজারে অস্থিরতার প্রভাবে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবং তেলের অবৈধ মজুত রোধে সরকার দেশজুড়ে কঠোর তদারকি ব্যবস্থা চালু করেছে। এর অংশ হিসেবে প্রতিটি পেট্রলপাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ এবং গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং পাম্পগুলোতে কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতে সরকার ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)…

বিস্তারিত পড়ুন

এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছে একদল হ্যাকাররা। ইরান-অ্যামেরিকার মধ্যে চলমান যুদ্ধের ফলে ক্যাশ প্যাটেলের এই ইমেইল ইরানিয়ান হ্যাকাররা প্রকাশ করেছে। সাইবার নিরাপত্তার সব দেয়াল ভেঙে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট এবং স্মার্টফোনের গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়েছে একটি শক্তিশালী হ্যাকার গ্রুপ। প্রাথমিক তদন্তের পর গোয়েন্দা কর্মকর্তাদের আঙুল এখন ইরানের দিকে। অ্যামেরিকার শীর্ষ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, এই হ্যাকিংয়ের ধরন এবং ব্যবহৃত ম্যালওয়্যার বিশ্লেষণ করে দেখা গেছে, এর পেছনে তেহরান-সমর্থিত হ্যাকার গোষ্ঠীর হাত রয়েছে। ধারণা করা হচ্ছে, প্যাটেলের ব্যক্তিগত ইমেইল থেকে অনেক স্পর্শকাতর তথ্য এবং যোগাযোগ ব্যবস্থা হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। এফবিআই ডিরেক্টরের…

বিস্তারিত পড়ুন

। এ বিষয়ে দুই পক্ষের কথা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে করে মিয়ামি যাওয়ার আগে তিনি এই কথা বলেন। এর আগে হোয়াইট হাউযে কৃষকদের মাঝে এক আয়োজনে কৃষকদের জন্য নতুন ঋণ হিসেবে ১০ বিলিয়ন ডলারের সহায়তা কমূসূচি ঘোষণা করেন। কৃষকদের এই কর্মসূচিতে আনুমানিক ১ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একই আয়োজনে, ট্রান্সজেন্ডারদের নারীদের ইভেন্টে অংশগ্রহণে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি-আইওসির সিদ্ধান্তকে স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চার সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে শান্তির সুড়ঙ্গ পথ দেখা যাচ্ছে। গত মাসে যুদ্ধ শুরুর সময় অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই লড়াই চার থেকে পাঁচ…

বিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনকে আরও কার্যকর করার উদ্যোগ হিসেবে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক। এই বৈঠককে সংসদের নীতিনির্ধারণী প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে অংশগ্রহণ করবেন সংসদের কমিটি সদস্যরা, যারা বিভিন্ন নীতিমালা এবং প্রস্তাবিত আইন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বৈঠকের মূল লক্ষ্য হলো সংসদের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। সূত্রের খবর অনুযায়ী, আজকের বৈঠকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা উপস্থাপন এবং যাচাই করা হবে। কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদ কার্যক্রমে নতুন ধারার সুপারিশ করা হবে। এছাড়াও, সংসদের চলমান নীতি ও প্রক্রিয়ায় কোন প্রয়োজনীয় পরিবর্তন আনা যেতে…

বিস্তারিত পড়ুন

এক মাস গড়ালো ইরান – ইজরালের আর আমেরিকার যুদ্ধ। এই যুদ্ধে ইরান তাদের সর্বোচ্চ নেতাসহ বিভিন্ন বড়-বড় সামরিক নেতাদের হারিয়েছে। কিন্তু প্রতিশোধ নিতে পিছু পা হয়নি তেহরান। পরিবর্তন এসেছে বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে কিন্তু আগ্রাসী হামলা চালিয়েছে সেই শুরু থেকে। তবে যুদ্ধের ময়দানে আরো শক্ত অবস্থানে এক ধাপ এগিয়ে যাচ্ছে ইরান।। এবার ঘোষণা দিয়ে ইরানের সাথে জোট বদ্ধ হচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি… এছাড়া লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের বিভিন্ন মিলিশিয়া… ইরান ও ইয়েমেনের হুতি জোট “আমরা কেবল ইয়েমেনের সীমানায় সীমাবদ্ধ নই। গাজার নিপীড়িত মানুষের পক্ষে এবং আমেরিকা ও ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাব। লোহিত…

বিস্তারিত পড়ুন

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র আড়াই মাসের মতো। বিশ্বমঞ্চে নামার আগে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। আন্তর্জাতিক বিরতিতে এমন এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ২০২৬ বিশ্বকাপের অন্যতম দুই ফেভারিট দল ব্রাজিল ও ফ্রান্স। তবে ৪০ মিনিটেরও বেশি সময় ১০ জনের দল নিয়ে খেলা ফরাসিদের সঙ্গে পেরে ওঠেনি সেলেসাওরা। ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফ্রান্সের হয়ে একটি করে গোল করে কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকে। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি আসে ব্রেমারের পা থেকে। ম্যাচের প্রথম দিকে কার্লো আনচেলত্তির শিষ্যরা খুব একটা সুবিধা করতে পারেনি। খেলার ৩২…

বিস্তারিত পড়ুন

জ্বালানি তেল সংকটে দেশের বিভিন্ন স্থানে চরম ভোগান্তি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি ছুটির দিনেও রাজধানীসহ সারাদেশের মহাসড়ক ও জেলা শহরের পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না গ্রাহকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সবচেয়ে তীব্র চিত্র দেখা গেছে। সিদ্ধিরগঞ্জ ও কাঁচপুর এলাকায় অধিকাংশ পাম্পে অকটেন বিক্রি বন্ধ রয়েছে। কোনো কোনো পাম্পে টানা দুই সপ্তাহ ধরেও অকটেন নেই। সীমিত পরিসরে শুধু ডিজেল বিক্রি চলছে। ফলে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াচ্ছেন। রাজধানীতেও একই অবস্থা। বিজয় সরণি, আসাদগেট ও মিরপুর এলাকার বিভিন্ন পাম্পে সকাল থেকেই লম্বা সারি দেখা…

বিস্তারিত পড়ুন