Author: নিউজ ডেক্স

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়েছে। চিঠির অনুলিপি বিআরটিএর পরিচালক (রোড সেফটি), পরিচালক (ইঞ্জিনিয়ারিং), রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ছয় কার্যালয়ে পাঠানো হয়েছে। বিআরটিএর চিঠিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ও সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী রাজবাড়ী-ব ১১-০০২৪ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া, মালিকপক্ষকে রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ এবং ওই চালকের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে বিআরটিএ রাজবাড়ী কার্যালয়ে…

বিস্তারিত পড়ুন

কক্সবাজার সমুদ্রসৈকতে এখন পর্যটকের উপচে পড়া ভিড়। ঈদের ছুটির দ্বিতীয় দিন অর্থাৎ ২২ মার্চ থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত ছয় দিনে সৈকত ভ্রমণে এসেছেন অন্তত সাত লাখ পর্যটক। আগামী সোমবার পর্যন্ত আরও তিন লাখ পর্যটক আগমনের আশা করছেন পর্যটন–সংশ্লিষ্ট ব্যক্তিরা। পর্যটন–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ছয় দিনে পাঁচ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্টহাউস, ছয় শতাধিক রেস্তোরাঁ ও তিন হাজারের বেশি দোকানপাট, পরিবহনসহ, পর্যটন–সংশ্লিষ্ট ১৩টি খাতে ৮০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। কক্সবাজার কলাতলী হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান প্রথম আলোকে বলেন, ‘সব মিলিয়ে সোমবার পর্যন্ত ১০ লাখ পর্যটক সমাগমের আশা করা হচ্ছে। হোটেলের দৈনিক ধারণক্ষমতা প্রায় ১…

বিস্তারিত পড়ুন

ফিফা আন্তর্জাতিক ম্যাচে আজ ভিয়েতনামের কাছে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভিয়েতনামের অবস্থান ১০৩–এ, বাংলাদেশ ১৮১। বাংলাদেশ তিনটি গোল হজম করেছে প্রথমার্ধে। ‎হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটই স্বাগতিকদের আটকে দিয়েছে বাংলাদেশ। শক্তিতে পার্থক্যের কারণে এমন হার অপ্রত্যাশিত না হলেও দুশ্চিন্তার জায়গা অবশ্য মিলিয়ে যায়নি। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর এক বছর পেরিয়েছে। এই সময়ে বাংলাদেশ খেলেছে আটটি ম্যাচ। হার–জিতের দিকটা বাদ দিলে মাঠে অন্তত লড়াইটা দেখা গেছে বেশির ভাগ সময়ই। তবে আজ ভিয়েতনামের বিপক্ষে তেমন কিছু দেখা মেলেনি। প্রথমার্ধে তিন গোল হজমের পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খানিকটা সতর্ক ফুটবল খেললেও গোলের সুযোগ খুব একটা তৈরি করতে পারেননি…

বিস্তারিত পড়ুন

বছর দুয়েক আগে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী মৌসুমী হামিদ। দুই বছর পর জানা গেলো পরকীয়ার জেরে সংসার ভেঙে গেছে তাদের। খবরটি নিশ্চিত করেছেন মৌসুমী নিজেই। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি। জানা গেছে, পরকীয়ার জেরে ঘর ভেঙেছে মৌসুমীর। গত বছর নভেম্বর থেকে আলাদা থাকছেন তারা। গেল কয়েক মাস ধরেই রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন শোবিজে। এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতার খবর শোনা গেছে। মূলত পরকীয়ার নিয়েই মৌসুমী-রানার সংসারে অশান্তির সূত্রপাত। এক পর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা। ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে।…

বিস্তারিত পড়ুন

রেলওয়ে কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় ট্রেনে আগুন লাগার এই ঘটনা ঘটে। বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ছড়িয়ে পড়ে। তবে আগুন আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই যাত্রীরা নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ফৌজদারহাট থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। অনেকে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। কুমিরা…

বিস্তারিত পড়ুন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে বাসডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। স্বজনেরা দিনাজপুর থেকে রাজবাড়ী এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। এখন পর্যন্ত যে ২৬ জনের মরদেহ পাওয়া গেছে তাঁরা হলেন রাজবাড়ী পৌরসভার লালমিয়া সড়ক ভবানীপুর এলাকার রেহেনা আক্তার ও তাঁর ছেলে আহনাফ তাহমিদ খান, কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড মজমপুর…

বিস্তারিত পড়ুন

জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের ওপর শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান। মামলাটির তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন। তিনি এ মামলায় মামুন খালেদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। মামুন খালেদকে গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে আটক করে ডিবি। মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে…

বিস্তারিত পড়ুন

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে আইনজীবী রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ বুধবার প্রথম আলোকে এই তথ্য জানিয়ে বলেছেন, এখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। রুহুল কুদ্দুস বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। এ ছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। রুহুল কুদ্দুস ১৯৯৫ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হিসেবে আইনপেশা শুরু করেন। ১৯৯৬ সালে তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৮ সালে সুপ্রিম…

বিস্তারিত পড়ুন

নানা নাটকীয়তার পর স্টার সিনেপ্লেক্সে শো পেল শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল শাখায় বিকেল ৫টা ২০ মিনিটে প্রথম শো ছিল। শোটির প্রায় সব টিকিট বিক্রি হয়ে যায়। পরে ৮টা ২০ মিনিটে আরেকটি শো চূড়ান্ত করেছে স্টার সিনেপ্লেক্স। মঙ্গলবার সাড়ে পাঁচটার দিকে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে দেখা গেছে, ইতিমধ্যে প্রায় ৬০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। পবিত্র ঈদুল ফিতরের দিনই স্টার সিনেপ্লেক্সে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে ডিসিপি-সংক্রান্ত জটিলতার জন্য সিনেমাটি বিলম্বে মুক্তি পেল। ঈদের দিন নির্ধারিত সময়ে সার্ভারে না পাওয়ায় শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ চালাতে…

বিস্তারিত পড়ুন

​লিভারপুলের অনেক সাফল্যের নায়ক চলতি মৌসুম শেষে ক্লাব ছেড়ে দিচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা মঙ্গলবার এই ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে অ্যানফিল্ডে ৯ বছরের দীর্ঘ ও আবেগী এক সম্পর্কের ইতি টানছেন মোহাম্মদ সালাহ। ​২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে এসেছিলেন এই মিশরীয় ফরোয়ার্ড। রেডদের জার্সিতে তিনি ৪৩৫টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে জালের দেখা পেয়েছেন ২৫৫ বার। ৩৩ বছর বয়সী এই তারকার বিদায় এক যুগের অবসান ঘটাচ্ছে। ​ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৫-২৬ মৌসুমের শেষে মোহাম্মদ সালাহ লিভারপুলের সঙ্গে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন।’ সূত্রঃ দ্য ডেইলি স্টার বাংলা

বিস্তারিত পড়ুন