Author: নিউজ ডেক্স

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে চিকিৎসকেরা জরুরি বিভাগে চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রেখেছেন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী সানিম (২৩) বেলা সাড়ে তিনটার দিকে জ্বর ও পেটব্যথা নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। চিকিৎসক তাঁকে পরীক্ষা করে একটি ওষুধ লিখে দেন এবং সেটি বাইরে থেকে কিনতে বলেন। সানিমের অভিযোগ, আশপাশের কয়েকটি ফার্মেসি ঘুরে ওষুধটি না পেয়ে তিনি আবার চিকিৎসকের কাছে গিয়ে বিকল্প ওষুধ দেওয়ার অনুরোধ করেন। এ সময় চিকিৎসক তাঁর সঙ্গে রাগান্বিত আচরণ করেন এবং…

বিস্তারিত পড়ুন

সংসদের সাউন্ড (শব্দ যন্ত্র) সমস্যা জটিল আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, অধিবেশন চলমান থাকায় এখন কিছু করা যায়নি। বুধবারের অধিবেশন শুরুতে আধাঘণ্টা দেরি হয়েছে। বুধবার বৈঠকের বিরতিতে সংসদের টানেলে দাড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। শব্দ যন্ত্রের এমন পরিস্থিতির জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করে প্রধান হুইপ বলেন, ‘ওই সময় একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তারা নির্মাণকারী প্রতিষ্ঠানকে কাজের চুক্তি দিয়েছিল। সাউন্ডের ব্যাপারে নির্মাণকারী প্রতিষ্ঠান কি কাজে লাগতে পারে? এ কাজটা বুঝে নেবে এমন কোন লোক নিয়োগ দেওয়া হয়নি। ৩৮ গ্রামের হেডফোন দেওয়ার কথা ছিল কিন্তু হেডফোন দেওয়া হয়েছে…

বিস্তারিত পড়ুন

দুপুরে পূর্বাচলে গিয়েছিলেন মাঠ পরিদর্শন করতে। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটকে সঙ্গে নিয়ে মাঠ দেখে ফিরে এসেছিলেন মিরপুরে। সাতজন পরিচালককে নিয়ে আজ যাওয়ার কথা ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ওই ভেন্যুতেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে মাঠ উন্নয়ন নিয়ে সমন্বিতভাবে আলোচনা করার কথা ছিল আমিনুল ইসলাম বুলবুলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ায় বুলবুলের আর বগুড়া সফর হলো না। ক্রীড়া প্রতিমন্ত্রীও বাতিল করেছেন পূর্বনির্ধারিত সফরটি। কারণ, দুজনের পথ বেঁকে গেছে। গতকাল মঙ্গলবারই সাবেক সভাপতি হয়ে গেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী আমিনুল ইসলাম বুলবুল।বিসিবির নির্বাচনে অনিয়ম খুঁজে পাওয়ায় বুলবুলের কমিটি ভেঙে দিয়ে গতকাল ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া…

বিস্তারিত পড়ুন

সরকার যায়, সরকার আসে। ‘নির্বাচিত সরকার’, অন্তর্বর্তীকালীন সরকার, আবার নির্বাচিত সরকার। তবু রাজনীতির দুষ্টচক্র থেকে বের হতে পারে না বাংলাদেশের ক্রিকেট। এর সর্বশেষ দৃষ্টান্ত গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া এবং বিএনপির মন্ত্রী–সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের রেখে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা। কমিটির প্রধান করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে, যিনি বিসিবির ৬ অক্টোবরের পরিচালনা পর্ষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েও পরে ‘অনিয়মের’ অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান। অ্যাডহক কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী আইনজীবী রাশনা ইমাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে এখন মানুষ শুধু তেল খুঁজছে না—মানুষ খুঁজছে সত্য। পেট্রোল পাম্পে লম্বা লাইন, ডিজেলের জন্য হাহাকার, কৃষকের সেচ নিয়ে দুশ্চিন্তা, ট্রাক-বাস-লঞ্চে অস্থিরতা—সব মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সরকারের আশ্বাস আর মাঠের বাস্তবতা একে অপরের সঙ্গে মেলানো যাচ্ছে না। সরকার বলছে, “সংকট নেই”; কিন্তু মানুষ বলছে, “তাহলে তেল কোথায়?” এখানেই শুরু হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন—দেশে কি সত্যিই জ্বালানির ঘাটতি, নাকি ইচ্ছা করে বাজারে তেল আটকে রাখা হচ্ছে? যদি পর্যাপ্ত মজুত থাকে, তাহলে কেন পাম্পে পাম্পে এই ভোগান্তি? কারা আতঙ্ক ছড়াচ্ছে? কারা এই সুযোগে মুনাফা তুলছে? আর সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন—সরকার কি তাদের ধরতে পারছে না, নাকি ধরতে চাইছে না? আজকের…

বিস্তারিত পড়ুন

প্রথমবারের মতো ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী জুনের ফিফা উইন্ডোতে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে তাদেরই মাটিতে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে জানিয়েছে, আগামী ৫ জুন সান মারিনোর মাটিতে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইউরোপের দল হলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে সান মারিনো। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম, অন্যদিকে সান মারিনো রয়েছে ২১১ নম্বরে। তবে র‍্যাঙ্কিংয়ের এই ব্যবধান ছাপিয়ে এই ম্যাচটি দুই দেশের জন্যই এক অনন্য…

বিস্তারিত পড়ুন

নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। গত অক্টোবরের নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে হবে নির্বাচন। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান আনুষ্ঠানিকভাবে পর্ষদ ভেঙে দেওয়ার এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আমিনুল এহসান গত নির্বাচন নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটির প্রতিবেদনটি তুলে ধরেন। তিনি জানান, বিসিবির বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানানো হয়েছে।…

বিস্তারিত পড়ুন

আজমেরী হক বাঁধন অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে সিনেমাটি। দর্শকরা সিনেমায় বাঁধনের চরিত্রটিকেও বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। এই সিনেমার জন্য একাধিকবার তিনি হল পরিদর্শনে গেছেন। এতে তিনি মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন । তীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন দ্য ডেইলি স্টারের সঙ্গে এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। বনলতা এক্সপ্রেস মুক্তির প্রথম সপ্তাহ সাফল্যের সঙ্গে শেষ করে দ্বিতীয় সপ্তাহে পা দিচ্ছে— কেমন লাগছে? এর জবাবে বাঁধন বলেন, ‘এটা খুব আনন্দের। এই সিনেমার একজন অভিনয়শিল্পী হিসেবে বিষয়টি অনেক আনন্দের। আমার অভিনীত “এষা মার্ডার” কিংবা “রেহানা মরিয়ম নূর”— দর্শকরা…

বিস্তারিত পড়ুন

হাম ও হামের উপসর্গে এক দিনে আরও সাত জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ২৮২ জন হাম সন্দেহে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। এ ছাড়া গত ২২ দিনে হাম আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৮ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি ও তথ্য বিশ্লেষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়, গতকাল সারা দেশে সন্দেহজনক হামরোগীর…

বিস্তারিত পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শুভেচ্ছা সফরে আজ মঙ্গলবার দুপুরে দিল্লি যাচ্ছেন। তিন দিনের এই সফরের সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। এর পাশাপাশি তিনি দিল্লিতে অবস্থানের সময় ভারত সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সাক্ষাৎ করবেন। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে যাওয়ার আগে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীর সফরটি হবে মূলত পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সুফলের ভিত্তিতে সম্পর্ককে স্বাভাবিক করার বিষয়ে আলোচনা। সেখানে দুই দেশের অগ্রাধিকারের…

বিস্তারিত পড়ুন