Author: নিউজ ডেক্স
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝেই এক চমকপ্রদ খবর! ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী এক সপ্তাহ ইউক্রেনের শহরগুলোতে কোনো হামলা চালাবেন না। বিশ্ব যখন এই তীব্র শীতে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তখন ট্রাম্পের এই বড় ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প হঠাৎ এমন কথা কেন বললেন? আর পুতিন কি সত্যিই রাজি হয়েছেন? আজকের এক্সপ্লেইনারে আমরা এই ঘটনার পেছনের সত্যতা খুঁজে বের করব। অনেকেই জানতে চেয়েছেন ট্রাম্প এই কথাটি কোথায় বলেছেন। ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত একটি মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) ট্রাম্প সরাসরি এই দাবিটি করেন । টেলিভিশন ক্যামেরার সামনে তিনি বলেন, ইউক্রেনে…
নেপালের কীর্তিপুরে চলছে বাংলাদেশের বিজয় রথ! টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টাইগ্রেসরা অপ্রতিরোধ্য ফর্মে। আজ (শুক্রবার ৩০ জানুয়ারি) স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের টানা ষষ্ঠ জয় নিশ্চিত করেছে। বিশ্বকাপের দরজার চাবি আগেই হাতে উঠেছিল। তবে এবার যেন তারই উদ্যাপন চলল মাঠের পারফরম্যান্সে। নেপালের কীর্তিপুরে আজ স্কটল্যান্ড নারী দলকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানার ঝোড়ো ফিফটি আর মারুফা আক্তারের বোলিং তোপে স্কটিশদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। টি-টুয়েন্টিতে রানের হিসাবে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। টস জিতে ব্যাটিংয়ের নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস উদ্বোধনী জুটিতেই তোলেন ৬৭ রান। যদিও…
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস মানেই উত্তপ্ত রাজপথ, মিছিল আর ব্যালট যুদ্ধের টানটান উত্তেজনা। ২০০১ থেকে ২০২৪—এই দুই দশকে বাংলাদেশ দেখেছে পাঁচটি সাধারণ নির্বাচন। প্রতিটি নির্বাচনই জন্ম দিয়েছে নতুন বিতর্কের, বদলে দিয়েছে রাজনীতির সমীকরণ। আজ আমরা বিশ্লেষণ করবো এই পাঁচটি নির্বাচনের স্বচ্ছতা, সহিংসতা আর পর্দার পেছনের অমীমাংসিত সত্য। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচন। এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া তৃতীয় নির্বাচন। এই নির্বাচন তুলনামূলকভাবে অংশগ্রহণমূলক ছিল। আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত জোটের মধ্যে মূল লড়াই হয়। লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আওয়ামী লীগ। তাদের অভিযোগ ছিল, প্রশাসন একপাক্ষিক কাজ করেছে। নির্বাচনের পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বড় ধরনের হামলার অভিযোগ…
স্ত্রী ও ৯ মাসের দুগ্ধপোষ্য সন্তানের মৃত্যুর তিন দিন পর মানবিক বিবেচনায় জামিন পেয়েছিলেন। অবশেষে বুধবার দুপুরে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। কারামুক্ত হয়েই তিনি ফিরে যান নিজ গ্রামে, যেখানে অশ্রুসজল চোখে জিয়ারত করেন প্রিয়জনদের কবর। কারাগার থেকে বের হওয়ার পর সন্ধ্যায় বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামে পৌঁছান সাদ্দাম। সেখানে স্ত্রী ও সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। এর আগে, গত ২৩ জানুয়ারি তার স্ত্রী স্বর্নালী মানসিক বিষণ্নতা সইতে না পেরে নিজের ৯ মাসের সন্তানকে হত্যার পর আত্মঘাতী হন বলে খবর…
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের স্বপ্নের আবাস ঘিরে গত কয়েকদিন ধরে ফুটবল বিশ্বে চলছে তোলপাড়। পর্তুগালের লিসবন থেকে অদূরে কাসকাইসের ‘কুইন্তা দা মারিনিয়া’ এলাকায় নির্মিত তাদের বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বা অবসর পরবর্তী আবাসটি কি সত্যিই তারা বিক্রি করে দিচ্ছেন?পর্তুগালের গণমাধ্যমগুলোর সাম্প্রতিক খবর অনুযায়ী, প্রায় ছয় বছর ধরে তিল তিল করে গড়ে তোলা এই প্রাসাদটি প্রায় ৩ কোটি ৫০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকায় (কোনো কোনো সংবাদে ৩৬৩ কোটি উল্লেখ করা হয়েছে) বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।২০২০ সালে শুরু হওয়া এই বিশালাকার প্রকল্পের নির্মাণ কাজ মাত্র গত সপ্তাহেই শেষ হয়েছে। ১২ হাজার বর্গমিটার…
অ্যামেরিকার মধ্য ও পূবাঞ্চল জুড়ে ভয়াবহ এক শীতকালীন ঝড়ে এখন পর্যন্ত অন্তত ১৪টি স্টেইটে ৩৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঝড়ে বিস্তীর্ণ অঞ্চল বরফ, তুষারপাত এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রার কবলে পড়েছে। ঝড়টি শুক্রবার থেকে শক্তি সঞ্চয় করতে শুরু করে এবং উইকেন্ডে ব্যাপক তুষারপাত ঘটায়। এতে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়, বহু ফ্লাইট বাতিল হয় এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সোমবার তুষারপাত কিছুটা কমলেও তীব্র শীত রয়ে গেছে, যা আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত অ্যামেরিকাজুড়ে ৫ লাখ ৫০ হাজারের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। এ অবস্থায় শহরগুলো জরুরি…
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অ্যামেরিকা আন্তর্জাতিক রাজনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়। সামরিক শক্তি, অর্থনৈতিক প্রভাব এবং আদর্শিক নেতৃত্ব—এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়েই গড়ে ওঠে অ্যামেরিকার বৈশ্বিক আধিপত্য। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অ্যামেরিকার ভেতরের সংকট এখন আর কেবল অভ্যন্তরীণ বিষয় নয়; বরং তা সরাসরি আন্তর্জাতিক রাজনীতির গতিপথকে প্রভাবিত করছে। সামরিক শক্তি, অর্থনৈতিক প্রভাব এবং আদর্শিক নেতৃত্ব—এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়েই গড়ে ওঠে অ্যামেরিকার বৈশ্বিক আধিপত্য। বর্তমানে অ্যামেরিকার সবচেয়ে বড় সংকট হলো অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের আন্তর্জাতিক প্রতিফলন। দেশটির রাজনীতি এমনভাবে মেরুকৃত হয়ে পড়েছে যে, পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক চুক্তি, জোট ও কৌশলগত অঙ্গীকার বদলে যাচ্ছে—যা…
ভারতের সংগীত জগতে এক যুগান্তকারী অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। হিন্দি ও বাংলা সিনেমার গানে যার কণ্ঠ এক আবেগ, এক অনুভূতির নাম—সেই শিল্পী আর কোনো নতুন সিনেমার গানে প্লেব্যাক করবেন না বলে জানিয়েছেন। তার এই ঘোষণায় সংগীতপ্রেমীদের মাঝে নেমে এসেছে বিস্ময় ও হতাশা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ লেখেন, দীর্ঘদিন ধরে শ্রোতারা তাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ তিনি গ্রহণ করবেন না। নিজের এই সিদ্ধান্তকে ‘একটি সুন্দর যাত্রার সমাপ্তি’ বলেও উল্লেখ করেন তিনি।…
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাণঘাতী নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় এশিয়ার বিভিন্ন দেশে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে থাইল্যান্ড, নেপালসহ কয়েকটি দেশ তাদের বিমানবন্দর ও সীমান্তে বিশেষ স্বাস্থ্য নজরদারি জোরদার করেছে। বিবিসির খবরে জানা গেছে, চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত পাঁচজন স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে দুজন নার্সের অবস্থা আশঙ্কাজনক এবং তারা বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। তাদের সংস্পর্শে আসা প্রায় ১৯০ জনকে ইতোমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এ ভাইরাসের বিরুদ্ধে এখনও কোনো কার্যকর টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। প্রাণী থেকে মানুষের শরীরে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়ায় নির্বাচনে এর প্রভাবের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে। আমাদের এখনো চার শতাধিক পিস্তল এখনো হারানো আছে। এটা আমাদের দুশ্চিন্তার কারণ। এ সময় ডেভিল হান্ট এর ফেইজ টু শুরুর পর ১৩ ডিসেম্বর…
মেনু
খবর বিভাগ
সম্পাদক : সংযোগ বাংলা সম্পাদনা পরিষদ
প্রকাশক : ব্র্যাদার্স কমিউনিকেশন
ফোন : +৮৮০১৯৭৩৫৩২৭৩২
বিজ্ঞাপন :+৮৮০১৯৬৫৯১৭৮৩৯
ই-মেইল: mail@songjogbangla.com
ফলো করুন Songjog Bangla – এর খবর
