নতুন বছর ২০২৬ শুরু হলো। নতুন এই বছর জুড়েই বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকবে অ্যামেরিকার রাজনৈতিক অঙ্গনজুড়ে। কোনও কোনও ঘটনাই নির্ধারিত হবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি। আগামী দিনে দেশ পরিচালনায় আসতে পারে তার সম্ভাবনা বা ইঙ্গিত দেখা যাবে। সে সবের ওপর নির্ভর করে বিশ্ব রাজনীতিতেও দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। তবে রাজনৈতিক, সাংস্কৃতিক বা অর্থনৈতিক সব ধরনের প্রভাবকে পাশ কাটিয়ে বছরজুড়ে আলোচনায় থাকবে অ্যামেরিকায় দুটি বড় ঘটনা।
প্রথমটি আগামী জুনে অ্যামেরিকা, মেক্সিকো ও কানাডা শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ ও আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন ২০২৬।
অ্যামেরিকায় বছরজুড়েই রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন নির্বাচনও হয়ে থাকে। আর এবারো ব্যতিক্রম নয়, হয়ে থাকবে ৩৬টি স্টেইটে গভর্নর নির্বাচনও। একই সময়ে হবে সবগুলো হাউস অব রিপ্রেজেন্টিভিস এবং সেনেটের ৩৩টি আসনেরও নির্বাচন। ফলে নির্বাচনী জায়গা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের পরই প্রতি চার বছরের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এ বছর।
এছাড়া বছরব্যাপী কর্মসূচি আয়োজিত হবে অ্যামেরিকার স্বাধীনতার বছর পূর্তি উপলক্ষে। ৪ জুলাই এই আয়োজনের প্রধান উৎসব হবে। বছরের শেষ দিকে ডিসেম্বরে মায়ামিতে হবে জি-২০ সামিট। বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে চায়নার প্রেসিডেন্ট শি জিং পিং, কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো,জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিয, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়ে শেইনবাম, জাপানের প্রধানমন্ত্রী শানেই তাকাইচি, সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং, ইংল্যান্ডের প্রেসিডেন্ট কিয়ার স্টার্মার, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পাবুও সোবিয়েতো, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উপস্থিত থাকবেন। স্বাগতিক দেশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প তো থাকবেনই। এছাড়াও আমন্ত্রিত হিসেবে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-যোমার্ট টোকায়েভ, পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারলো নিউরোকি, স্প্যানের প্রাইম মিনিষ্টার পেদ্রো সানচেজ এবং উযবেকিস্তানের শ্যাভকাত মিরযিয়োয়েভ উপস্থিত থাকবেন।
