নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত (১৯)। রবিবার গভীর রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। গতকাল গভীর রাতে উডসাইডের ৬২তম স্ট্রিট ও রুজভেল্ট অ্যাভিনিউর সংযোগস্থলে রাস্তা পার হওয়ার সময় একটি গারবেজ ট্রাক নিশাতকে ধাক্কা দেয়। ট্রাকটি রুজভেল্ট অ্যাভিনিউ দিয়ে পশ্চিমমুখী চলছিল এবং ৬২তম স্ট্রিটে ডানদিকে মোড় নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলেই জরুরি সেবা কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, নিশাত জামাইকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। কিন্তু সেই ফেরা আর হলো না… নিশাতের পরিবার ২০১৭ সালে অভিবাসী ভিসায় আমেরিকায় আসে এবং গত সাত বছর ধরে কুইন্সে বসবাস করছে। পরিবারের ঘনিষ্ঠরা জানান, নিশাতের বাবা একজন ইমাম। ধর্মীয় ও সামাজিকভাবে পরিচিত এই পরিবারের ওপর নেমে এসেছে গভীর শোক। নিহত নিশাত জান্নাতের দেশের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায়। তার অকাল মৃত্যুতে শুধু পরিবার নয়, নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানান, নিশাত ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, ভদ্র, হাসিখুশি ও আশাবাদী একজন মেয়ে। তার বড় বোন বলেন, “নিশাত সব সময় পরিবারকে আগলে রাখত। ছোট দুই বোনকে খুব ভালোবাসত। ও ছিল আমাদের ঘরের আলো।” নিশাত রেখে গেছেন দুই ছোট বোন, যাদের বয়স যথাক্রমে ৯ ও ৪ বছর। এদিকে মেয়ের এমন অকাল মৃত্যুতে তার বাবা যেন ভাষাহীন হয়ে পড়েছেন। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থলেই অবস্থান করেন এবং তিনি সামান্য আহত হন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এনওয়াইপিডি জানিয়েছে, ঘটনাটির তদন্ত এখনও চলমান রয়েছে।
Tuesday, July 21
আমার প্রধান শক্তি হচ্ছে সাধারণ মানুষ: ত্রিশালে এমপি ডা.লিটন | দুই বাংলায় লেখালেখি দিয়ে খ্যাতি ছড়াচ্ছেন শাম্মী তুলতুল | দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাইয়ে আওয়ামী এমপি পুত্র ফারাজ করিম | যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি পিএইডি গবেষকরে মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ-অন্যজন এখনো নিখোঁজ | ১৫ মে ওমানে বসছে প্রবাসীদের বৈশাখের প্রাণের উৎসব মহামিলনমেলা | পুলিশের বিশেষ অভিযানে ত্রিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার | জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মনসুর আহাম্মদ: দক্ষতা ও সততার স্বীকৃতি | ত্রিশালে আধুনিক উন্নয়নের ঘোষণা ডা. লিটন এমপি | আমার প্রধান শক্তি হচ্ছে সাধারণ মানুষ: ত্রিশালে এমপি ডা.লিটন | দুই বাংলায় লেখালেখি দিয়ে খ্যাতি ছড়াচ্ছেন শাম্মী তুলতুল | দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাইয়ে আওয়ামী এমপি পুত্র ফারাজ করিম | যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি পিএইডি গবেষকরে মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ-অন্যজন এখনো নিখোঁজ | ১৫ মে ওমানে বসছে প্রবাসীদের বৈশাখের প্রাণের উৎসব মহামিলনমেলা | পুলিশের বিশেষ অভিযানে ত্রিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার | জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মনসুর আহাম্মদ: দক্ষতা ও সততার স্বীকৃতি | ত্রিশালে আধুনিক উন্নয়নের ঘোষণা ডা. লিটন এমপি |