Author: developer

আফগানিস্তানের নারীদের নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে প্রধান গল্পটি বারবার উঠে আসে, তা মূলত বিধিনিষেধ, বঞ্চনা ও অধিকার হারানোর কাহিনি। তালেবানের ইসলামি আমিরাতের শাসনে নারীদের অধিকার চরম হুমকির মুখে। এটিই সম্ভবত সেই প্রধান কারণগুলোর একটি, যার জন্য তালেবানের শাসনব্যবস্থা এখনো ব্যাপক আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তবে প্রায়ই যে বিষয় চোখ এড়িয়ে যায়, তা হলো আফগান নারীদের সাহস, মানিয়ে নেওয়ার ক্ষমতা ও দৃঢ়তার গল্প। কঠিন কাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও তাঁরা পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুটা হলেও বাস্তবতা হিসেবে বিষয়টি স্বীকার করে নিচ্ছে তালেবানের বাস্তব কর্তৃপক্ষও। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতির কোনো আশা রাখতে হলে এসব সম্ভাবনার জানালা চিহ্নিত করা জরুরি এবং আফগানিস্তানের ভেতরে থাকা নারীদের…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের আমন্ত্রণে প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ। সফরে তিনি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ঢাকা–কাবুলের মধ্যে সরাসরি পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো ফ্লাইট) চালুর প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে আফগানিস্তানে বাংলাদেশি বিনিয়োগ বাড়ানোর অনুরোধও জানিয়েছেন। ঢাকায় বৈঠক ও বাণিজ্য মেলায় অংশগ্রহণ সফরকালে আফগান উপমন্ত্রী বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। পাশাপাশি তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি সেমিনারেও অংশ নেন। বাণিজ্যচুক্তি ও শুল্ক সুবিধা নিয়ে আলোচনা আলোচনায় আফগান পক্ষ দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি এগিয়ে নেওয়া এবং সম্ভাব্য শুল্ক সুবিধা/শুল্কমুক্ত…

বিস্তারিত পড়ুন

খোলা মাটিতে সারি সারি করে বসে আছেন পুরুষরা। সবার পোশাক একরকম—বাদামি প্যান্ট, সাদা শার্ট আর কালো টুপি। তাঁরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর স্বেচ্ছাসেবক। নাগপুরে সংগঠনের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা বক্তব্য শুনছেন। নিউ ইয়র্ক টাইমস-এর এক বিস্তারিত প্রতিবেদনে এই দৃশ্যকে তুলে ধরা হয়েছে ভারতের ক্ষমতার রাজনীতির প্রতীক হিসেবে—যেখানে এক সময় আড়ালে থাকা সংগঠনটি আজ রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আরএসএস শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি তাঁর ব্যক্তিগত জীবনেরও অংশ। চলতি বছর স্বাধীনতা দিবসের ভাষণে—যা তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাৎসরিক বক্তব্য—তিনি প্রকাশ্যে সেই সংগঠনের প্রশংসা করেন, যা শৈশব থেকে তাঁর জীবন গড়ে তুলেছে। ক্ষমতায় থাকার ১১ বছরে এটাই ছিল…

বিস্তারিত পড়ুন

ফুসফুসে কখন মারণরোগ বাসা বেঁধেছে তা টের পাননি ব্রাজিলের জনপ্রিয় গায়িকা ভেনেসা রিওস। শ্বাসকষ্ট, কাশি প্রায়ই ভোগাত গায়িকাকে। তাই নিয়েই মঞ্চ কাঁপাতেন তিনি। পরে ধরা পড়ে, ফুসফুসের কোষে কোষে ছড়িয়ে পড়েছে ক্যানসার। কুরে কুরে খাচ্ছে শ্বাসনালিকে। ফুসফুসের ক্যান্সারের সাথে লড়াই করে ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ভেনেসা রিওস। ব্রাজিলের রেসিফের একটি বেসরকারি হাসপাতালে অক্টোবরের শেষে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভক্তরা গভীর শোকে স্তব্ধ। ইনস্টাগ্রামে ভেনেসার রয়েছে ৬,৮০,০০০ এরও বেশি ফলোয়ার। অসুস্থতার সাথে লড়াই করার সময়ও, ভেনেসা তার চিকিৎসকের অনুমতি নিয়ে গান গাইতে এবং পরিবেশন করতে থাকেন। ভক্তরাও তার সাহসের প্রশংসা করেছেন। সেপ্টেম্বরের শেষের দিকে, তিনি ইনস্টাগ্রামে…

বিস্তারিত পড়ুন

খান পরিবারের বউ হিসেবে একসময় বেশি পরিচিত ছিলেন বলিউডের আইটেম কন্যা মালাইকা আরোরা। তবে ক্যারিয়ারের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই ডিভা। আরবাজ খানের সাথে বিবাহবিচ্ছেদের পরে আর্জুন কাপুরের সাথে সম্পর্কে জড়ান মালাইকা। তবে গত বছর বিচ্ছেদ হয় এই জুটির। এবার বলিউড পাড়ায় নতুন গুঞ্জন আবারো মালাইকার জীবনে এসেছে নতুন পুরুষ। হিন্দুস্তান টাইমস জানায়, এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান থেকে জল্পনায় মেতেছেন অনুরাগীরা। অনুষ্ঠান থেকে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, মালাইকা গানের তালে নাচছেন। তাঁর ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন এক অচেনা পুরুষ। অবশেষে জানা গেল কে এই রহস্যময় পুরুষ। পরনে সাদা শার্ট ও ডেনিম প্যান্ট।…

বিস্তারিত পড়ুন

অপেক্ষার পর অবশেষে এল সেই সুখবর। বাগদান সারলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের প্রিয় তারকার জীবনে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। পরিচয়ের ৮ বছর পর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গুচির এক শোরুম থেকে যে গল্পটা শুরু হয়েছিল, সেটিই এখন চূড়ান্ত পরিণতি পাওয়ার অপেক্ষায়। দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ ১১ আগস্ট তাদের বাগদানের কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন। একটি হাতের ওপর হীরার আংটি পরা নিজের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে জর্জিনা স্প্যানিশ ভাষায় লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’ শুরুটা হয়েছিল ২০১৬ সালে। মাদ্রিদে গুচির শোরুমে প্রথমবার জর্জিনার সাথে পরিচয় রোনালদোর। রোনালদোর…

বিস্তারিত পড়ুন

সিডনিতে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ চলাকালীন অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে গুরুতর চোট পান ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রেয়াস আইয়ারের শারীরিক অবস্থা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত কিছু জানায়নি। তবে সংবাদ সংস্থা পিটিআই বলছে, আইসিইউ-তে ভর্তি রয়েছেন শ্রেয়াস। সংবাদ সংস্থা পিটিআই-কে এক সূত্র জানায়, গত কয়েক দিন ধরে শ্রেয়াস আইসিইউ-তেই আছেন। রিপোর্টে দেখা যায় তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। ফলে ঝুঁকি নেওয়া হয়নি। ওই সূত্র আরও জানায়, আপাতত শ্রেয়াস আইসিইউ-তেই থাকবেন। দুই থেকে সাত দিন পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হতে পারে। কোন ভাবেই যাতে রক্তক্ষরণের ফলে সংক্রমণ না হয় সে দিকে নজর…

বিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়ায় ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব চলাকালে বন্দুক হামলায় ১০জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬জন। গালফ নিউজ জানায়, রোববার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ইহুদিদের অন্যতম উৎসব হানুক্কাহর প্রথম রাতের রীতি ‘হানুক্কাহ বাই দ্য সি’ পালন করতে সৈকতটি বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব আমেজে সাজানো হয়েছিল। উৎসব পালনে সৈকতে উপস্থিত হয় শত শত মানুষ। হঠাত একের পর এক গুলির শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটতে থাকেন উৎসবে অংশ নেওয়া সব মানুষ। ঘটনাস্থল থেকে নিহত শনাক্তের পাশপাশি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সঙ্গে জড়িত সন্দেহে…

বিস্তারিত পড়ুন

প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনের গাজায় তীব্র শীতে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, শীতল আবহাওয়ার মধ্যে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়ে সোমবার মৃত্যু হয় দুই সপ্তাহ বয়সী মোহাম্মদ খলিল আবু আল-খায়েরের। মন্ত্রণালয় আরও জানায়, একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রবিবার থেকে ভর্তি ছিল খলিল। টিআরটি ওয়ার্ল্ড জানায়, গত সপ্তাহে গাজায় বায়রন ঝড়ে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়। এতে বাস্তুচ্যুতদের জন্য নির্মিত ৫৩ হাজার তাঁবু আংশিক বা সম্পূর্ণ প্লাবনের শিকার হয়। এ ঝড়ে গাজাজুড়ে ১৩টি ভবন ধসে পড়ে। এমন বাস্তবতায় গত ১০ অক্টোবর বাস্তবায়ন হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে বিধ্বস্ত উপত্যকায়…

বিস্তারিত পড়ুন

রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে দেশটির উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজধানী মস্কোর দক্ষিণ অঞ্চলে সোমবার এ ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত ব্যক্তির নাম ফানিল সারভারভ। তিনি সেনা অপারেশন অধিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল পদে কর্মরত ছিলেন। ঘটনার দিন স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে সারভারভ একটি পার্কিং লট থেকে গাড়ি বের করছিলেন। তখন কিয়া সোরেন্তো ব্র্যান্ডের গাড়ির নিচে থাকা বোমাটি বিস্ফোরিত হয়। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার স্টেইট ইনভেস্টিগেটিভ কমিটিতে। ওই ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত গাড়িটির একটি দরজা পুরোপুরি উড়ে গেছে। আর চালকের আসন রক্তাক্ত হয়ে গেছে। তদন্ত কর্মকর্তাদের দাবি, বোমা হামলাটি ইউক্রেনের গোয়েন্দা সংস্থা…

বিস্তারিত পড়ুন