Author: নিউজ ডেক্স

ভারতের সংগীত জগতে এক যুগান্তকারী অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। হিন্দি ও বাংলা সিনেমার গানে যার কণ্ঠ এক আবেগ, এক অনুভূতির নাম—সেই শিল্পী আর কোনো নতুন সিনেমার গানে প্লেব্যাক করবেন না বলে জানিয়েছেন। তার এই ঘোষণায় সংগীতপ্রেমীদের মাঝে নেমে এসেছে বিস্ময় ও হতাশা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ লেখেন, দীর্ঘদিন ধরে শ্রোতারা তাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ তিনি গ্রহণ করবেন না। নিজের এই সিদ্ধান্তকে ‘একটি সুন্দর যাত্রার সমাপ্তি’ বলেও উল্লেখ করেন তিনি।…

বিস্তারিত পড়ুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাণঘাতী নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় এশিয়ার বিভিন্ন দেশে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে থাইল্যান্ড, নেপালসহ কয়েকটি দেশ তাদের বিমানবন্দর ও সীমান্তে বিশেষ স্বাস্থ্য নজরদারি জোরদার করেছে। বিবিসির খবরে জানা গেছে, চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত পাঁচজন স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে দুজন নার্সের অবস্থা আশঙ্কাজনক এবং তারা বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। তাদের সংস্পর্শে আসা প্রায় ১৯০ জনকে ইতোমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এ ভাইরাসের বিরুদ্ধে এখনও কোনো কার্যকর টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। প্রাণী থেকে মানুষের শরীরে…

বিস্তারিত পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়ায় নির্বাচনে এর প্রভাবের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে। আমাদের এখনো চার শতাধিক পিস্তল এখনো হারানো আছে। এটা আমাদের দুশ্চিন্তার কারণ। এ সময় ডেভিল হান্ট এর ফেইজ টু শুরুর পর ১৩ ডিসেম্বর…

বিস্তারিত পড়ুন

অ্যামেরিকার সাথে বাণিজ্যচুক্তির পর বাংলাদেশের শুল্ক ৩৫ শতাংশ ছিলো। তবে তা কমানোর ইঙ্গিত পাওয়া গেছে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আশা করি (শুল্ক) বাড়াচ্ছে না। ২০ শতাংশের মধ্যেই থাকবে। এখন যেটা আছে, তার চেয়ে ‘বেটার’ হবে, এমন খুব ‘স্ট্রং’ আশ্বাস আমাদের দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এ বাংলাদেশের অংশগ্রহণ ও সেখানে অনুষ্ঠিত বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকের ফলাফল তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, ডব্লিউইএফের সাইডলাইনে অ্যামেরিকার ক্যাবিনেট-পর্যায়ের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের পর আরও কয়েকটি পর্যায়ে আলোচনা হয়েছে।…

বিস্তারিত পড়ুন

নার্সদের বিক্ষোভ নিউ ইয়র্ক থেকে ছড়িয়ে পড়েছে অন্যান্য অঞ্চলেও। বিক্ষোভে যোগ দিয়েছে ক্যালিফোর্নিয়ার হাসপাতাল গুলোর নার্সেরাও। টানা ২য় দিনের মত বিক্ষোভ করছে পশ্চিম উপকূলের হাসপাতাল ও ক্লিনিকগুলোর স্বাস্থ্যসেবা খাতের দশ হাজারের বেশি কর্মী। ভালো বেতন ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে কাইজার পার্মানেন্টের কর্মীরা কাজ বন্ধ রেখে রাস্তায় নেমেছেন। এর মাঝ রয়েছেন ৩১ হাজার নার্স, ফার্মাসিস্ট, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী। বিক্ষোভকারী একজন নার্স জানান, আমরা সবসময়ই জনবল সংকটে ভুগছি। জরুরি বিভাগে রোগীদের দুই, তিন, চার, এমনকি পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ক্যালিফোর্নিয়া ও হাওয়াইজুড়ে হাসপাতালগুলোর সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। এর ফলে কিছু অ-জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার পুনঃনির্ধারণ করা হচ্ছে।…

বিস্তারিত পড়ুন

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। মাঠের বাইরে রাজনৈতিক অস্থিরতা আর নানা বিতর্কের মাঝে যেন হারিয়ে যেতে বসেছিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তবে অবশেষে কেটেছে সব শঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের জাতীয় দলে ফেরার পথ খুলে দিয়েছে। ফিরে আসার এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট অঙ্গনে বইছে উন্মাদনার ঝড়। এক বছর আগে রাজনৈতিক পালাবদলের ডামাডোলে অনেকটা নীরবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সাকিব। কিন্তু তার মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। অবশেষে, নাটকীয় এক বোর্ড সভার পর বিসিবি জানিয়েছে, যদি সাকিব ফিট থাকেন এবং দলের প্রয়োজনে…

বিস্তারিত পড়ুন

আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন-ইসি। বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিকের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বলছে, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ের মধ্যে তা পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য প্রবাসী ভোটারদের সুবিধার্থে এবং ভোট গণনা প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে আগামী ২৫ জানুয়ারি মধ্যে ভোটদান কার্যক্রম সম্পন্ন…

বিস্তারিত পড়ুন

গ্রিনল্যান্ড দখলের যে পরিকল্পনা ঠিক করেছেন তা থেকে পেছানো ঠিক হবে না বলে মনে করেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগ দেওয়ার আগে মঙ্গলবার তিনি ন্যাটো মিত্রদের তুমুল সমালোচনার পাশাপাশি আর্কটিক অঞ্চলের দ্বীপটি জোরপূর্বক দখলও করতে পারেন বলে জানিয়েছেন তিনি। পরে এক সংবাদ সম্মেলনে রিপাবলিকান এ প্রেসিডেন্ট বলেছেন, আমরা এমন কিছু করতে যাচ্ছি যেখানে ন্যাটোও সন্তুষ্ট হবে, আমরাও সন্তুষ্ট হবো বলে আমি মনে করি। ওয়াশিংটনের এমন ‘জবরদস্তিমূলক চাহিদা’ যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে নতুন বাণিজ্য যুদ্ধ উসকে দেওয়ার ঝুঁকিও তৈরি করেছে, যা গত বছর আটলান্টিকের এপারের ওপারের বাজার ও কোম্পানিগুলোকে অস্থির করে তুলেছিল। আমরা…

বিস্তারিত পড়ুন

ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের দাপুটে নায়ক ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘ দিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেতা। পরবর্তীতে সপরিবারে পাঞ্জাবে চলে এলেও নিয়তি তাকে টেনে আনে ঢাকার চলচ্চিত্র অঙ্গনে। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে নায়ক হিসেবে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। তবে তার ভাগ্যের চাকা ঘুরে যায় ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার মাধ্যমে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে; একের পর এক ব্যবসাসফল…

বিস্তারিত পড়ুন

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ক্রমেই আরও জটিল হয়ে উঠেছে। বাংলাদেশের ভেন্যু ভারত থেকে সরানোর শর্তে বাংলাদেশের একরোখা মনোভাবের কারণে টুর্নামেন্টে খেলার সম্ভাবনাও কমতে শুরু করেছে। তবে এর মধ্যে আশার খবর হচ্ছে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়া সমর্থনও করে পিসিবি। সম্প্রতি আইসিসিকে চিঠির কথা জানিয়ে সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক খবরের পোর্টাল ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএনক্রিকইনফো মনে করছে, ভারতে নিরাপত্তাশঙ্কা তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোয় বিষয়টি নিয়ে আলোচনার জন্য আইসিসি বুধবার বোর্ড সভা ডেকেছে। তবে পিসিবির মেইলের কারণে…

বিস্তারিত পড়ুন