টুর্নামেন্ট জয়ের পরই বীর যুবারা দেশে ফিরলে তাদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশে পা রাখার পরপরই ছাদখোলা বাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছিল চ্যাম্পিয়নদের। এরপর আন্তর্জাতিক ক্রীড়া দিবসের বিশেষ দিনে আজ আয়োজন করা হলো এই আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের।
সাফজয়ী ফুটবলারদের সম্মাননা দিতে পেরে অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সঙ্গে দেশের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।
মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
সুত্রঃ সমকাল
