Author: নিউজ ডেক্স

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ক্রমেই আরও জটিল হয়ে উঠেছে। বাংলাদেশের ভেন্যু ভারত থেকে সরানোর শর্তে বাংলাদেশের একরোখা মনোভাবের কারণে টুর্নামেন্টে খেলার সম্ভাবনাও কমতে শুরু করেছে। তবে এর মধ্যে আশার খবর হচ্ছে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়া সমর্থনও করে পিসিবি। সম্প্রতি আইসিসিকে চিঠির কথা জানিয়ে সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক খবরের পোর্টাল ইএসপিএনক্রিকইনফো। ইএসপিএনক্রিকইনফো মনে করছে, ভারতে নিরাপত্তাশঙ্কা তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোয় বিষয়টি নিয়ে আলোচনার জন্য আইসিসি বুধবার বোর্ড সভা ডেকেছে। তবে পিসিবির মেইলের কারণে…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন দেড় হাজারের বেশি প্রার্থী। এর মধ্যে ২৮৩টি আসনে বিএনপির প্রার্থী রয়েছে। আর ২১৫টি আসনে প্রার্থী আছে জামায়াতে ইসলামীর। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে দলীয় সূত্রে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর সংখ্যা জানা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হবে। একই দিনে হবে গণভোট। পাবনা ১ ও ২ আসনের নতুন তফসিল অনুযায়ী, আসন দুটিতে প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে ২৬ জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন জনমত জরিপের পূর্বাভাস বলছে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নির্বাচনে…

বিস্তারিত পড়ুন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নের ফলে আন্তর্জাতিক চাপ ও প্রতিক্রিয়া তীব্র আকার নিচ্ছে। বিশ্ব নেতারা এই অস্থিরতা নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সহানুভূতি দেখিয়ে তেহরানকে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন বলে খবর এসেছে। মার্কিন প্রশাসন ইরানের প্রতি “শক্তিশালী বিকল্প” বিবেচনা করছে এবং যুদ্ধ-ঘটিত পরিস্থিতিতেও দেশটিকে ‘পরীক্ষা’ নিতে চাইলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে বলে তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করেছেন। বিশ্বব্যাপী বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংগঠন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বহু দেশ ইরানের সরকারের সহিংসতার নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছে এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে…

বিস্তারিত পড়ুন

নিউইয়র্ক সিটির একাধিক বড় হাসপাতালে কর্মরত নার্সদের ধর্মঘট দ্বিতীয় দিনে গড়িয়েছে, এতে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুতর জনবল সংকট দেখা দিয়েছে। বেতন কাঠামো, কর্মপরিবেশ এবং নিরাপদ রোগী-নার্স অনুপাতের দাবিতে এই কর্মসূচি পালন করছেন নার্সরা। ধর্মঘটের প্রভাবে কিছু হাসপাতালে নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ অস্থায়ী নার্স, ভ্রমণকারী স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত শিফটের ব্যবস্থা নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ও জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা চালু রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নার্স ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ ও পর্যাপ্ত জনবল না থাকায় রোগী ও কর্মী—উভয়ের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চললেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত…

বিস্তারিত পড়ুন

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই করে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। তিনি জানান, মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্রে তথ্যের গরমিল ছিল। এ কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। কারণ হিসেবে জেলা প্রশাসক বলেন, মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করা হলফনামায় নোটারি পাবলিকের ল’ ইয়ারের স্বাক্ষর ছিল ২৮ তারিখ। কিন্তু প্রার্থী হিসেবে মাহমুদুর রহমান মান্নার স্বাক্ষর ছিল ২৯ তারিখে। স্বাক্ষর একদিন আগে পিছের কারণ মনোনয়নপত্র বাতিল করা হয়। তাতে প্রতীয়মান হয়েছে প্রার্থী নোটারি পাবলিকের সামনে স্বাক্ষর করেননি। স্বাক্ষর করার নিয়ম নোটারি পাবলিকের সামনে।…

বিস্তারিত পড়ুন