
আগামীকাল রাজশাহীর দুটি নির্বাচনি সমাবেশে যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় তিনি মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ও বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল বলেন, মাদ্রাসা মাঠের নির্বাচনি সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশে রাজশাহী মহানগর ও জেলার ৭টি উপজেলার নেতাকর্মী যোগ দেবেন। প্রায় ১ লাখ লোক এ সমাবেশে যোগ দেবেন। জামায়াত আমিরের এ সফর নেতাকমী এবং রাজশাহীবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে গুরুত্¦পূর্ণ দিকনির্দেশনা আসবে।
রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মুর্তুজা বলেন, গোদাগাড়ীর জনসভায় তানোর ও গোদাগাড়ী উপজেলার ৯৪ হাজার নেতাকর্মী অংশ নেবেন। আশা করছি সুন্দর ও সফলভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে উৎফুল্ল নেতাকর্মীরা।
জনসভা উপলক্ষে এরমধ্যেই মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। নেতাকর্মীরাও জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে। রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় ১ লাখ লোক সমাগমের টার্গেট নিয়ে কাজ করছে মহানগর জামায়াতসহ ১১ দল। এরমধ্যে ৪০ হাজার নারী কর্মী যোগ দেবেন।
