Author: নিজস্ব প্রতিবেদক ত্রিশাল

ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গভীর রাতে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার গঁফাকুড়ি মোড় থেকে বড়মা সড়কের পূর্ব পাশে জনৈক আমছর আলীর বাড়ির সামনের পাকা রাস্তায় সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ৫১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকার বাসিন্দা সারোয়ার আলম ওরফে সেলিম (৩০)…

বিস্তারিত পড়ুন

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মনসুর আহাম্মদ। বর্তমানে তিনি ত্রিশাল থানা-এ ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এই সম্মাননা তিনি অর্জন করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানা-এ কর্মরত থাকাকালীন তাঁর অসাধারণ কর্মদক্ষতা ও সাফল্যের জন্য। গত রবিবার (১৯ এপ্রিল) জামালপুর-এর পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এই সম্মাননার ঘোষণা দেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মনসুর আহাম্মদের নেতৃত্বে দেওয়ানগঞ্জ মডেল থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটে, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করে। বিশেষ করে তাঁর কর্মকালীন সময়ে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। সাহসী ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে এলাকায় মাদকদ্রব্যের বিস্তার অনেকাংশে…

বিস্তারিত পড়ুন