
তাদের চুক্তিবদ্ধ ১২ ক্রিকেটার খেলছেন আইপিএলে। বাকিদের মধ্যে দুই ক্রিকেটার খেলতে গেছেন পিসএসএলে। তাই মূল স্কোয়াডের প্রায় ১৫ ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। তিনটি ওয়ানডে আর তিনটি টি২০ ম্যাচ খেলতে আগামী মাসেই ঢাকা আসছে নিউজিল্যান্ড দল।
যেখানে মিচেল স্যান্টনারের বিশ্বকাপের ফাইনাল খেলা দলের প্রায় কেউই আসছেন না বাংলাদেশ সফরে। ১৩ এপ্রিল তাদের ঢাকা আসার কথা। যদিও বিশ্বকাপের পরপর ঘরের মাঠে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আট ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল।

২০২৩ সালের পর ফের বাংলাদেশ সফরে আসছে দলটি। যেখানে তারা ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে প্রথম দুটি ওয়াডেতে মুখোমুখি হবে বাংলাদেশের। ২৩ এপ্রিল চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে খেলবে তারা। ২৭ ও ২৯ এপ্রিল সেখানেই দুটি টি২০ ম্যাচ খেলে সিরিজ ফিরবে ঢাকায়। মিরপুরে সিরিজের তৃতীয় টি২০ খেলা হবে ২ মে।
এই সিরিজে স্যান্টনারের বদলে টম লাথামকে অধিনায়ক করে ঢাকায় আসতে পারে নিউজিল্যান্ড দল। জিমি নিশাম আর ইশ সোধির মতো পুরোনো ক্রিকেটারকে দেখা যেতে পারে সিরিজে। এই মুহূর্তে আইপিএলে ব্যস্ত আছেন স্যান্টনার, ফার্গুসন, ফিলিপস, রাচিন, অ্যালেন, সেইফার্ট, হেনরি, জেমিসন, ডাফি, মিলনের মতো তারকা ক্রিকেটার।
সুত্রঃ সমকাল
