ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল শনিবার। এর আগে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার পর্যন্ত এই ২০টি আসনে মোট ২৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীকাল শনিবার সকাল ১০টায় ঢাকার ২০টি আসনের জন্য নির্ধারিত তিন রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আসনওয়ারী মনোনয়নপত্র বাছাই করা হবে।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা-৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৪, ১৬ ও ১৮ আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হবে। এছাড়া ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢাকা-১৩ ও ১৫ এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০ আসনের মনোনয়ন বাছাই করা হবে।
ঢাকার বিভিন্ন আসনে জমা পড়া মনোনয়নপত্রের সংখ্যা হচ্ছে—ঢাকা-১ আসনে আটটি, ঢাকা-২ আসনে তিনটি, ঢাকা-৩ আসনে ১৬টি, ঢাকা-৪ আসনে ৮টি, ঢাকা-৫ আসনে ১৬টি, ঢাকা-৬ আসনে সাতটি, ঢাকা-৭ আসনে ১৫টি, ঢাকা-৮ আসনে ১২টি, ঢাকা-৯ আসনে ১৪টি, ঢাকা-১০ আসনে ১৩টি, ঢাকা-১১ আসনে ১১টি, ঢাকা-১২ আসনে ১৮টি, ঢাকা-১৩ আসনে ১১টি, ঢাকা-১৪ আসনে ১৩টি, ঢাকা-১৫ আসনে ৯টি, ঢাকা-১৬ আসনে ১৩টি, ঢাকা-১৭ আসনে ১৭টি, ঢাকা-১৮ আসনে ১৭টি, ঢাকা-১৯ আসনে ১১টি এবং ঢাকা-২০ আসনে ৭ জনের মনোনয়ন জমা দেওয়া হয়।
