Author: Stuff Reporter Bahrain

বাহরাইনের বেসরকারি খাতে কর্মরত এবং সামাজিক বিমার আওতাভুক্ত নাগরিকদের এপ্রিল মাসের বেতন সরকারি তহবিল থেকে পরিশোধ করার একটি মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটি আইনিভাবে সম্পন্ন করতে দেশটির যুবরাজ এবং প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা একটি জরুরি খসড়া আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন। গত সোমবার বাহরাইনের মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে বেসরকারি খাতের স্থানীয় কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, কর্মীদের এই বেতন সরাসরি ‘বেকারত্ব বিমা তহবিল’…

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িকভাবে বন্ধ থাকা আকাশপথ পুনরায় খুলে দিয়েছে সিভিল এভিয়েশন এফেয়ার্স (Civil Aviation Affairs)। এর পরপরই ধীরে ধীরে ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে বাহরাইন এয়ার্পোর্ট কোম্পানি  (BAC)। গালগ ডেইলি নিউজের (Gulf Daily News) -এর তথ্য মতে, বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট কার্যক্রম ধাপে ধাপে পুনরায় চালু করা হচ্ছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। বাহরাইন এয়ার্পোর্ট কোম্পানি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করেই অপারেশন পরিচালনা করা হবে। পরিস্থিতি বিবেচনায় রেখে ফ্লাইট সূচি ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে। এদিকে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট আপডেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া…

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক উত্তেজনার প্রভাবে দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন বহু বাংলাদেশি প্রবাসী কর্মী। বিমান চলাচল সীমিত হয়ে পড়ায় নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। প্রবাসীরা জানান, বাহরাইনে ফ্লাইট সংকটের কারণে সময়মতো টিকিট পাওয়া যাচ্ছে না। যে অল্পসংখ্যক ফ্লাইট চালু রয়েছে, সেগুলোর ভাড়া কয়েকগুণ বেড়ে গেছে। এতে নিম্নআয়ের শ্রমিকদের জন্য দেশে থেকে কর্মস্থলে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেকেই ছুটিতে দেশে যাওয়ার সময় আগেই ফেরার টিকিট নিশ্চিত করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত তারিখ পার হয়ে যাচ্ছে। ফলে টিকিটের মেয়াদ শেষ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যা তাদের জন্য নতুন করে আর্থিক চাপ সৃষ্টি করছে। চট্টগ্রামের…

বিস্তারিত পড়ুন

বাহরাইন ও সৌদি আরবের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থল যোগাযোগের মাধ্যম বাদশা ফাহাদ সেতু (King Fahd Causeway)-এ সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পূর্বাঞ্চলে (ইস্টার্ন প্রভিন্স) জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম থেকে গত কয়েক ঘণ্টায় জারি হওয়া সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন করে নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। তবে কী ধরনের ঝুঁকি বা সম্ভাব্য হুমকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মধ্যেপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি কিংবা সম্ভাব্য জরুরি ঝুঁকির প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।…

বিস্তারিত পড়ুন