Author: Stuff Reporter SaudiArab

স্বপ্ন জয়ের কোনো সীমানা নেই, আর সেই স্বপ্নের পিছু ছুটে মরুভূমির তপ্ত বালুকেও উর্বর করে তুলেছেন নারায়ণগঞ্জের সন্তান সাইফুল ইসলাম সরকার। সুদূর সৌদি আরবের রিয়াদে আজ তিনি কেবল এক সফল ব্যবসায়ীর নাম নন, বরং হাজারো প্রবাসী তরুণের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা। রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন থেকে উঠে আসা এই অদম্য সাহসী মানুষটি প্রবাসের মাটিতে গেঁথেছেন সাফল্যের এক অনন্য মাইলফলক। শূন্য থেকে শিখরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের সাধারণ এক যুবক ছিলেন সাইফুল ইসলাম সরকার। ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। শুরুতে পথটা সহজ ছিল না; প্রতিকূল পরিবেশ আর নানা সীমাবদ্ধতাকে জয় করতে হয়েছে তাকে। তবে অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের…

বিস্তারিত পড়ুন

সৌদি আরবের রাজধানী রিয়াদ-এর প্রাণকেন্দ্র শিফা এলাকার ইশারা ছিত্তিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন ‘সুজন রেস্টুরেন্ট’। প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশীয় স্বাদের খাবার পৌঁছে দিতে এবং তাদের খাবারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই রেস্টুরেন্টটির উদ্যোক্তা ময়মনসিংহ জেলার ভালুকা থানার রাজই ইউনিয়নের কৃতি সন্তান, সৌদি আরবে প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী মো: সুজন খান। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি এই রেস্টুরেন্টটি চালু করেছেন, যা ইতোমধ্যে প্রবাসীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টটির ফিতা কেটে আনুষ্ঠানিক সূচনা করেন স্বত্বাধিকারী সুজন খান এবং তার সৌদি কফিল আবু আলি। এসময় উপস্থিত ছিলেন…

বিস্তারিত পড়ুন