Author: নিজস্ব প্রতিবেদক ওমান

মরুর দেশেও থেমে নেই বাঙালির প্রাণের উৎসব। হাজার মাইল দূরে থেকেও নিজের সংস্কৃতি আর শিকড়কে আঁকড়ে ধরে রাখতে প্রস্তুত ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসীদের সবচেয়ে বড় পহেলা বৈশাখ উদযাপন—এক বর্ণাঢ্য বৈশাখী মেলা, যা ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে আনন্দ, প্রত্যাশা এবং উচ্ছ্বাসের এক উৎসবমুখর পরিবেশ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনও পরিণত হতে যাচ্ছে এক বিশাল মিলনমেলায়। আয়োজকদের প্রত্যাশা, প্রায় ১৫ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশির পদচারণায় মুখর হয়ে উঠবে মেলার প্রাঙ্গণ। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং বন্ধুদের নিয়ে সবাই মেতে উঠবেন এই প্রাণের উৎসবে, যেখানে প্রবাসের মাটিতেই খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের আবহ, ঐতিহ্য আর ভালোবাসার স্পর্শ। মেলার অন্যতম…

বিস্তারিত পড়ুন

বিদেশে বিভুঁইয়ে অসুস্থ হওয়া মানেই আকাশচুম্বী চিকিৎসা ব্যয় আর মানসিক দুশ্চিন্তা। ওমানে বসবাসরত সাধারণ বাংলাদেশি শ্রমিকদের সেই দুশ্চিন্তা দূর করতে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন চিকিৎসক জান্নাতুল নাইম। তার মানবিক সেবা ও আন্তরিক প্রচেষ্টায় ওমানের মাসকাট এলাকায় প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসাসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মাসকাটের আল হাইল নর্থ এলাকায় ডা. জান্নাতুল নাইম প্রতিষ্ঠা করেছেন ‘আল ইবদা মেডিকেল সেন্টার’ (AL EBDA MEDICAL CENTER)। মধ্যপ্রাচ্যের ব্যয়বহুল জীবনযাত্রায় যেখানে সামান্য অসুখে চিকিৎসকের কাছে যাওয়া বিলাসিতা মনে হয়, সেখানে প্রবাসী ভাই-বোনদের সাধ্যের মধ্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এই সেন্টারের মূল লক্ষ্য। সাশ্রয়ী মূল্যে চিকিৎসা আর মমত্ববোধের কারণে বাংলাদেশি কমিউনিটির কাছে তিনি ইতোমধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে…

বিস্তারিত পড়ুন

ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এর ৩৯তম সমাবর্তন অনুষ্ঠান। আই-জি-এন-ও-ইউ ওমান সেন্টারের উদ্যোগে মাসকাটের রুই এলাকার এম-বি-ডি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সমাবর্তন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গদাবর্থি ভেঙ্কটা শ্রীনিবাস। তাঁর উপস্থিতিতে বিশ্বের ২৫টি দেশের শিক্ষার্থীদের মধ্যে একযোগে সনদ প্রদান করা হয়, যা অনুষ্ঠানে আন্তর্জাতিক মাত্রা যোগ করে। এ বছর ওমান কেন্দ্র থেকে মোট ২৬ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে ৮ জন বাংলাদেশি শিক্ষার্থীও সফলভাবে তাদের ডিগ্রি লাভ করেছেন, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গর্বের বিষয়। সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে OSC…

বিস্তারিত পড়ুন