Author: মোহাম্মদ ইলিয়াস

অ্যামেরিকায় ২০২৬ সালের আয়কর রিটার্ন দাখিলের মৌসুম শুরু হচ্ছে আগামী ২৬ জানুয়ারি। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) জানিয়েছে, করদাতারা ২০২৫ সালের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত। চলতি ট্যাক্স মৌসুমে প্রায় ১৬৪ মিলিয়ন ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা পড়বে বলে ধারণা করা হচ্ছে, যার বেশির ভাগই ইলেকট্রনিকভাবে দাখিল হবে। আইআরএস করদাতাদের সতর্ক করে জানিয়েছে, ট্যাক্স মৌসুমকে কেন্দ্র করে প্রতারকদের তৎপরতা বেড়ে যায়। ফোন কল, ই-মেইল বা সন্দেহজনক লিঙ্কের মাধ্যমে কখনোই ব্যক্তিগত তথ্য যেমন সোশ্যাল সিকিউরিটি নম্বর, জন্মতারিখ, ঠিকানা, ফোন নম্বর বা ব্যাংক সংক্রান্ত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। আইআরএস সাধারণত ফোন করে যোগাযোগ করে না। তারা করদাতাদের…

বিস্তারিত পড়ুন

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপসারণের পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তাঁর একবিংশ শতাব্দীর সাম্রাজ্য বিস্তারের প্রকল্পের জন্য নতুন ভূখণ্ড খুঁজছেন। প্রথম মেয়াদে ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহকে অনেকেই ঠাট্টা হিসেবে দেখেছিলেন। এবার তার বাস্তব প্রতিফলন ঘটনাতে উদগ্রিব হয়ে উঠেছেন মিস্টার প্রেসিডেন্ট। সেই লক্ষ্যেই গত বছর, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তাঁর বাবার বিমানে করে বিশাল দ্বীপটিতে যান এবং পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হাজির হন জরুরী সফরে। তখনো বিষয়টি হাসি তামাশার বিষয় ছিলো, কিন্তু এখন আর কেউ হাসছে না। ইউরোপীয় নেতারা ট্রাম্পের হুমকিকে এখন গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন। ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টিফেন মিলার সম্প্রতি সতর্ক করে বলেন, অ্যামেরিকা এমন এক বিশ্বব্যবস্থার আইন অনুসরণ করছে, যা শক্তি, বলপ্রয়োগ ও ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত। ভেনিজুয়েলায় অ্যামেরিকার সামরিক অভিযানের পর মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে…

বিস্তারিত পড়ুন

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় অ্যামেরিকার সামরিক বাহিনীর সাম্প্রতিক বিমান হামলা ঘিরে দেশটির ভেতরে ও বাইরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠী আইসিস, যারা প্রধানত খ্রিস্টানদের লক্ষ্য করে সহিংসতা চালিয়ে আসছে। তবে নাইজেরিয়ান নিরাপত্তা বিশ্লেষক, স্থানীয় ধর্মীয় নেতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই দাবির সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার বড় ধরনের ফারাক রয়েছে। বৃহস্পতিবার রাতে নাইজেরিয়ার সোকোটো স্টেইট–এ ১২টির বেশি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইসিস-সংশ্লিষ্ট জঙ্গিদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে নাইজেরিয়া সরকার জানিয়েছে, হামলায় কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করা হয়নি, যদিও তারা অভিযানে সম্মতি দিয়েছিল। নাইজেরিয়ার নিরাপত্তা…

বিস্তারিত পড়ুন