Author: developer
স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে তারই কবরের পাশে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়। ওই সময় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বিকাল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও প্লাজা-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ওই সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত…
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। ২০২৪ সালের ১০ নভেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ পান সায়েদুর রহমান। একই সঙ্গে তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্ক এলাকায় সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে মঙ্গলবার রাতে অধ্যাদেশটি জারি করা হয়েছে। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না।’ সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় সময় সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে এ…
নিউ ইয়র্ক সিটির কুইন্সে এক পুলিশ সদস্যের গুলিতে ২৯ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। আইউইটনেস নিউজ জানায়, রোববার রাত সাড়ে ১২টার আগে শহরের ফার রকওয়ে এলাকার ইলিভেন থাউসেন্ড এইট হানড্রেড অ্যান্ড সেভেনটি নামিওক স্ট্রীটে এ ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি জানায়, নিহত যুবকের পারিবারিক ঝগড়ার জের ধরে ঘটনার সূত্রপাত। ঘটনার দিন ওই যুবকের মা-বাবার কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এনওয়াইপিডি। সেখানে অ্যাপার্টমেন্টের বাইরে পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করেন মা-বাবা। পরে একসঙ্গে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে যুবকের খোঁজ করেন তারা। বাড়ির ভিতর তাকে না পেয়ে পুলিশসহ বাইরে বেরিয়ে আসেন মা-বাবা। ভবনের হলওয়েতে বক্স কাটার হাতে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেন…
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে আবাসিক ভবন থেকে ৭৬ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি। আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার সন্ধ্যায় শহরের লোয়ার ইস্ট সাইডে এইটিন মনরো স্ট্রীট থেকে নিহতের অ্যাপার্টমেন্ট থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জরুরি নম্বরে কল পেয়ে রাত ৮টার আগে বৃদ্ধার অ্যাপার্টমেন্টে পৌঁছায় এনওয়াইপিডি। সেখানে কর্মকর্তারা ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। তার মাথা ও শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস তাকে মৃত ঘোষণা করে। চিফ মেডিক্যাল এক্সামিনার ময়নাতদন্তের পর জানায়, ওই নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বয়স্ক ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভুক্তভোগীর…
প্রচলিত নিয়ম অনুযায়ী পহেলা জানুয়ারি সিটি হলে মামদানির শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হবে অভিষেক অনুষ্ঠান। এদিন মধ্যরাতে সিটি হলে মামদানিকে প্রথম শপথ পাঠ করাবেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জোরান মামদানির ক্ষমতা গ্রহণের বাকি আর আর মাত্র কয়েকদিন। প্রচলিত নিয়ম অনুযায়ী পহেলা জানুয়ারি সিটি হলে মামদানির শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হবে অভিষেক অনুষ্ঠান। এদিন মধ্যরাতে সিটি হলে মামদানিকে প্রথম শপথ পাঠ করাবেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। মামদানির প্রশাসন ট্রানজিশন টিম রোববার এক ঘোষণায় নিশ্চিত করেছে এ তথ্য। কর্তৃপক্ষ আরও জানায়, ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানটি আয়োজিত হবে দুই পর্বে। প্রথম পর্বে শপথ…
আবহাওয়া অধিদপ্তরের কর্তৃপক্ষ জানায়, শীতকালীন ঝড়টি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময়ের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে এ মৌসুমের সর্বোচ্চ তুষার ঝড় ঘটতে পারে। নিউ ইয়র্ক সিটি, উত্তর নিউ জার্সি ও দক্ষিণ কানেকটিকাটে ভারী তুষারপাত ও বরফ বৃষ্টিসহ শীতকালীন ঝড়ের সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে। আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শীতকালীন ঝড়ের আশঙ্কায় ইতোমধ্যে উইন্টার স্টর্ম ওয়াচ জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এনডব্লিউএস । এনডব্লিউএস জানায়, শীতকালীন ঝড়টি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময়ের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে এ মৌসুমের সর্বোচ্চ তুষার ঝড় ঘটতে পারে। যার ফলে সড়কে ঘণ্টায় এক ইঞ্চি…
জোরান মামদানি তার বক্তব্যে বলেন, বড় প্রত্যাশা পূরণের সাহসই তার অনুপ্রেরণা। প্রায় ৪০ হাজার মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোরান মামদানি। সিটি হলের সামনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শপথবাক্য পাঠ করার স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। ওই সময় স্যান্ডার্স বলেন, মামদানির এ বিজয় পুরো দেশের জন্যই উদহারণ হিসেবে কাজ করবে। জোরান মামদানি তার বক্তব্যে বলেন, বড় প্রত্যাশা পূরণের সাহসই তার অনুপ্রেরণা। ওই সময় সামনের দিনে নাগরিকবান্ধব সিটি গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রায় ৪০ হাজার মানুষের উপস্থিতিতে মঞ্চজুড়ে তখন উড়ছে ভালোবাসার কনফেতি। আকাশ ঢেকে যাওয়া শুভকামনায় মামদানি হাত নেড়ে শুভেচ্ছা জানান তাদের, যাদের জন্য সিটি হলের…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ‘মাদুরোকে আটক করা হয়েছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না।’ আজ ৩ ডিসেম্বর (শনিবার) রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর এ তথ্য নিশ্চিত করেন মার্কিন সিনেটর মাইক লি। তিনি বলেন, ‘মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না।’ খবর বিবিসির সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সিনেটর লি বলেন, ‘আমি অধীর আগ্রহে এটা জানতে অপেক্ষা করছি যে, যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন না নেওয়া, সাংবিধানিকভাবে এই পদক্ষেপকে ন্যায্যতা দিতে পারে কিনা।’ এরআগে, আজ শনিবার স্থানীয়…
আগের ম্যাচেই ১ বলে জয়ের জন্য ১ রান নিতে পারেননি মাহমুদউল্লাহ। সুপার ওভারে গড়ানো ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে গিয়েছিল রংপুর রাইডার্স। দলের সমর্থকদের কাছে তিনি বনে গিয়েছিলেন ‘খলনায়ক’। এক দিন পর সেই মাহমুদউল্লাহই রংপুর রাইডার্সের জয়ের নায়ক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের দেওয়া ১৪৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই কিছুটা চাপে ছিল রংপুর রাইডার্স। ১৫তম ওভারের পঞ্চম বলে ইথান ব্রুকসের বলে ২৯ বলে ৩১ রান করে কাইল মায়ার্স আউট হয়ে গেলে সেই চাপ আরও বাড়ে। শেষ ৫ ওভারে জয়ের জন্য ৪৯ রান দরকার হয় রংপুর রাইডার্সের। তখনই শুরু হয় মাহমুদউল্লাহর ঝড়। মেহেদী হাসান মিরাজের করা ১৬তম ওভারের…
মেনু
খবর বিভাগ
সম্পাদক : সংযোগ বাংলা সম্পাদনা পরিষদ
প্রকাশক : ব্র্যাদার্স কমিউনিকেশন
ফোন : +৮৮০১৯৭৩৫৩২৭৩২
বিজ্ঞাপন :+৮৮০১৯৬৫৯১৭৮৩৯
ই-মেইল: mail@songjogbangla.com
ফলো করুন Songjog Bangla – এর খবর
