মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িকভাবে বন্ধ থাকা আকাশপথ পুনরায় খুলে দিয়েছে সিভিল এভিয়েশন এফেয়ার্স (Civil Aviation Affairs)। এর পরপরই ধীরে ধীরে ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে বাহরাইন এয়ার্পোর্ট কোম্পানি (BAC)।
গালগ ডেইলি নিউজের (Gulf Daily News) -এর তথ্য মতে, বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট কার্যক্রম ধাপে ধাপে পুনরায় চালু করা হচ্ছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
বাহরাইন এয়ার্পোর্ট কোম্পানি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করেই অপারেশন পরিচালনা করা হবে। পরিস্থিতি বিবেচনায় রেখে ফ্লাইট সূচি ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে।
এদিকে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট আপডেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বাহরাইনের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, যার ফলে বহু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। নতুন করে আকাশপথ চালু হওয়ায় প্রবাসীসহ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে

